ঠাকুরগাঁওয়ে চৌধুরী পরিবার কল্যাণ তহবিল’র পক্ষ থেকে খাদ্যসামগ্রী উপহার

মো: জহিরুল ইসলাম, ঠাকুরগাঁও
  • আপডেট সময় : Monday, May 18, 2020
  • 857 বার দেখা হয়েছে
ঠাকুরগাঁও প্রতিনিধি:   জেলার ভুল্লী থানার ৫ নং বালিয়া ইউনিয়নে  চৌধুরী পরিবার  কল্যাণ তহবিল এর পক্ষ থেকে, চাল, ডাল, তেল ইত্যাদি প্রায় বিশ কেজি ওজনের খাদ্যসামগ্রীর প্যাকেট ৫শ’ পরিবারের মাঝে বিতরণ করেন।  করোনা প্রভাবে ঘরবন্দি মানুষ লকডাউনে পুরো দেশ। এতে সবচেয়ে কষ্টে আছে খেটে খাওয়া দিনমজুর অসহায় মানুষেরা।  বালিয়া ইউনিয়নে এমন অসহায়দের পাশে দাঁড়িয়েছেন চৌধুরী পরিবার।

দেশের এমন সংকটময় মুহুর্তে দু:স্থ ও অসহায়দের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে  বালিয়া চৌধুরী পরিবার কল্যাণ তহবিলে পক্ষ থেকে চৌধুরী পরিবার।
প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশনায় সোমবার দুপুর বেলা সদর উপজেলার বালিয়া ইউনিয়নের  বালিয়া স্কুল মাঠে ৫শ’ অসহায় কর্মহীন পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করে  বালিয়া চৌধুরী পরিবার কল্যাণ তহবিল। এটি নিজ অর্থায়নে বালিয়া চৌধুরী পরিবার কল্যাণ তহবিলের  পক্ষে সৌজন্য উপহার।
খাদ্যসামগ্রী বিতরণের সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলার পুলিশ সুপার ড.কামরুজ্জামান(পিপিএম সেবা)। ঠাকুরগাঁও থানার অফিসার ইনচার্জ(ওসি) তানভীরুল ইসলাম  অফিসার ইনচার্জ(তদন্ত), গোলাম মর্তুজা,  এড. বাদল চৌধুরী, সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান আশরাফুল হক, সাবেক উপজেলা চেয়ারম্যান নম্র চৌধুরী, সাবেক উপজেলা চেয়ারম্যান আসলাম পারভেজ চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী জয় চৌধুরী, জেলা আ’লীগ নেতা লাবু চৌধুরী, বিশিষ্ট সমাজ সেবক ও রাজনীতিবিদ ফরহাদ আহমেদ রিঙ্কু চৌধুরী, বিশিষ্ট সমাজ সেবক ও জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা স্বপন চৌধুরী, জাতীয় পার্টির সভাপতি এস.এম সাওন চৌধুরী, চেম্বার অফ কমার্স  অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক, বিশিষ্ট  ব্যবসায়ী ও জেলা যুবলীগ নেতা  ভুট্টো চৌধুরী, সমাজ সেবক ও  বিশিষ্ট ঔষধ ব্যবসায়ী  সাঈদ চৌধুরী, বোদা গার্লস স্কুলের শিক্ষক রাসেল চৌধুরী, সদর থানা যুবলীগের সাংগঠনিক সম্পাদক তৌহিদুল চৌধুরী সহ চৌধুরী পরিবারের সকল সদস্যগণ।
 এসময় অতিথিবৃন্দ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় অসহায়, দু:স্থ মানুষের মাঝে সৌজন্য উপহার   বিতরণ করি। আমরা  সবার উদ্দেশে বলব, আপনারা যার যার জায়গা থেকে যে যতটুকু পারেন মানুষকে সাহায্য করেন।
চৌধুরী পরিবার থেকে বলা হয়, দেশের সংকটময় অবস্থায় কোন বিভেদ না করে অসহায় ও কর্মহীন মানুষের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দিলেই দেশকে সকল পরিস্থিতি থেকে রক্ষা করা সম্ভব।
নিউজটি শেয়ার করুন:

আপনার মতামত কমেন্টস করুন

https://www.facebook.com

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ সমূহ