শিরোনাম :
বরিশাল নগরীতে ব্যবসায়ীকে কুপিয়ে জখম কোনাপাড়ায় উঠান বৈঠক : বিষমুক্ত সবজি চাষে উদ্বুদ্ধকরণ মেথি শাক চাষে পুষ্টি ও বাড়তি আয় ভবন আছে, হোস্টেল আছে-নেই শুধু ম্যাটসের শিক্ষা কার্যক্রম মনপুরায় বিদ্যুৎ সরবরাহ নিয়ে কর্মকর্তা ও গ্রাহকদের মধ্যে হামলা, আহত ৫ : থানায় মামলা কৃষিপণ্য পরিবহনে চাই নিরাপদ সড়ক জ্বালানির দাম বৃদ্ধির কারণে নিত্যপণ্যের বাজারে প্রভাব  ভোলা জেনারেল হাসপাতাল : ২৫০ শয্যার হাসপাতালে জনবল ১০০ শয্যার বিসিসির ১১ নং ওয়ার্ডে কাউন্সিলর পদে জনমত জরিপ : রানা পাল এগিয়ে ক্লু লেস ও চাঞ্চল্যকর মামলার রহস্য উদঘাটন : পুরস্কৃত হলেন ঝালকাঠির ওসি (তদন্ত) মেহেদী হাসান, মাদক উদ্ধার ওয়ারেন্ট তামিল করায় পুরস্কৃত হয়েছেন এএসআই বাপ্পি দে

ঝিনাদহে অস্ত্র ও মাদকসহ সন্ত্রাসী তরুন আটক

হাবিবুর রহমান রুবেল
  • আপডেট সময় : Tuesday, December 10, 2019
  • 1003 বার দেখা হয়েছে

হাবিবুর রহমান রুবেলঃ ঝিনাইদহ শহরের ব্যাপারী পাড়া থেকে হাতবোমা, দেশীয় অস্ত্র ও ফেন্সিডিলসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী হাতকাটা তরুন (৩০)কে আটক করেছে পুলিশ। মঙ্গলবার বিকেলে শহরের ব্যাপারী পাড়ার নিজ বাড়ী থেকে তরুনকে আটক করা হয়। তরুন ব্যাপারী পাড়ার রমজান আলীর ছেলে।
ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কনক কুমার দাস জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে মাদক ব্যবসায়ী তরুন ওরফে হাতকাটা তরুন তার সঙ্গীদের নিয়ে নিজ বাড়িতে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালায়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে গেলেও সেখান থেকে তরুকে আটক করা হয়। পরে তার স্বীকারোক্তি মোতাবেক তার ঘর থেকে উদ্ধার করা হয় ৬টি হাত বোমা, ৭ টি দেশীয় অস্ত্র ও ১৯ বোতল ফেন্সিডিল। তরুর বিরুদ্ধে বিভিন্ন থানায় চাঁদাবাজী, মাদক ও হত্যাসহ একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

নিউজটি শেয়ার করুন:

আপনার মতামত কমেন্টস করুন

https://www.facebook.com

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ সমূহ