চিলাহাটি(নীলফামারী)সংবাদদাতা: শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুদা হবে নিরুদ্দেশ, এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশের হতদরিদ্র মানুষদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার “সরকার নির্ধারিত ১০ টাকা মূল্যে” ৩০ কেজি চাল বিতরণ করেছে।
নীলফামারী জেলার ডোমার উপজেলার চিলাহাটি ১ নং ভোগডাবুরী ইউনিয়নের ২ হাজার ৫শ ৫৩ জন পরিবারের প্রতিটি কার্ডধারীকে ১০ টাকা কেজি দরে চাল দেওয়া হয়েছে।
সোমবার (৬ এপ্রিল) সকাল ৯ টা থেকে ১ নং ভোগডাবুরী ইউনিয়নে পাঁচটি স্পটে পাঁচজন ডিলারের মাধ্যমে চাল দেয়া হয়েছে। চিলাহাটি মার্চেন্টস উচ্চ বিদ্যালয়ের পাশের ডিলারের চাল বিক্রির স্পটির উদ্বোধন করেন ভোগডাবুরী ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক হাফিজুল রহমান বকুল।
এ সময় চিলাহাটী পুলিশ তদন্ত কেন্দ্রের আইসি নুরুল ইসলাম ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল হামিদ প্রমূখ উপস্থিত ছিলেন।
আপনার মতামত কমেন্টস করুন