চিলাহাটিতে পথচারীদের মাঝে মাস্ক ও লিফলেট বিতরণ

মোঃ মুশফিকুর ইসলাম
  • আপডেট সময় : Saturday, April 11, 2020
  • 667 বার দেখা হয়েছে

চিলাহাটি (নীলফামারী) প্রতিনিধি:   নীলফামারীর ডোমার উপজেলার চিলাহাটি ১নং ভোগডাবুড়ী ইউনিয়নের সরকার পাড়া গ্রামে আল্লামা ড.কফিল উদ্দিন সরকার‌ সালেহীর ছেলে সমাজ সেবক নিয়াজ মোর্শের সরকারের নিজ উদ্যোগে পথচারীদের মাঝে মাস্ক ও করোনা ভাইরাস প্রতিরোধ বিষয়ের সচেতনামূলক লিফলেট বিতরণ করা হয়। 

শনিবার (১১ এপ্রিল) সকাল ৯টা ১১টা পর্যন্ত ১নং ভোগডাবুড়ী ইউনিয়নের আশপাশের এলাকা ঘুরে ঘুরে এবং চিলাহাটি বাজারে পথচারীদের মাঝে প্রায় ২ হাজার মাস্ক ও লিফলেট বিতরণ করেন তিনি। 
এ সময় চিলাহাটি পুলিশ তদন্ত কেন্দ্রের আইসি নুরুল ইসলাম, ভোগডাবাড়ী ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য সহিদুল হোসেন লিটন, গোসাইগঞ্জ স্কুল এন্ড কলেজের প্রভাষক ফারুক ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন।
সমাজ সেবক নিয়াজ মোর্শের সরকার
করোনা ভাইরাস আতংকে হাট-বাজারের দোকানপাট ও যানবাহন চলাচল বন্ধ হয়ে যাওয়া কর্মহীন হয়ে পড়া মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন:

আপনার মতামত কমেন্টস করুন

https://www.facebook.com

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ সমূহ