গোমস্তায় মাক্রোবাস উল্টে নিহত ১, আহত ২

সেরাজুল ইসলাম, গোমস্তাপুর, চাঁপাইনবাবগঞ্জ
  • আপডেট সময় : Sunday, May 3, 2020
  • 833 বার দেখা হয়েছে

সেরাজুল ইসলাম: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বেপরোয়া গতির মাইক্রোবাস উল্টে চালক মোহাম্মদ আলী নিহত(৩৫) এবং আরও দুইজন আহত হয়েছেন। ৩ মে (রবিবার) সকাল ৯টার দিকে গোমস্তাপুর উপজেলার বোয়ালিয়া-চৌডালা সড়কের বসনিটোলা গ্রামে এ দূর্ঘটনাটি ঘটে।

নিহত মোহাম্মদ আলী গোমস্তাপুর উপজেলার চৌডালা ইউনিয়নের বসনিটোলা গ্রামের পাতু শেখের ছেলে এবং আহতরা হলেন, চালক মোহাম্মদ আলীর মা তারা বেগম(৫৫) এবং ভাবী নাসিমা বেগম (৪০)।

গোমস্তাপুর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) জসীম উদ্দিন জানান, মোহাম্মদ আলী তার মা ও ভাবীকে নিয়ে অসুস্থ সন্তানকে দেখতে মাইক্রোবাস যোগে চৌডালার উদয়নগর যাবার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। পরে রহনপুর ফায়ার সার্ভিসের কর্মীরা গাড়িতে চাপা পড়া অবস্থায় মোহাম্মদ আলীর লাশ উদ্ধার করে।

নিউজটি শেয়ার করুন:

আপনার মতামত কমেন্টস করুন

https://www.facebook.com

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ সমূহ