গোমস্তাপুরে রাস্তা ভেঙ্গে যাওয়ায় চরম দুর্ভোগে এলাকাবাসী

মোঃ সেরাজুল ইসলাম, গোমস্তাপুর, চাঁপাইনবাবগঞ্জ
  • আপডেট সময় : Friday, May 8, 2020
  • 840 বার দেখা হয়েছে

গোমস্তাপুর প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম ফাজিলপুর গ্রামের শিমলতলা-বোগলা আঞ্চলিক সড়ক ভেঙে তৈরি হয়েছে গর্ত। প্রায় ১ মাস যাবৎ চলছে এ অবস্থা।

আশেপাশের বৃষ্টির পানির স্রোত সাঁকো ছাড়িয়ে রাস্তায় প্রবাহিত হওয়ায় ভাঙার সৃষ্টি হলে চলাচলে চরম দুর্ভোগে পড়েছেন কাঁঠাল,পশ্চিম ফাজিলপুর,বোগলা গ্রামের কয়েক হাজার মানুষ।

স্থানীয়রা জানান, ৪-৫ বছর আগে রাস্তাটি তৈরি করা হয়েছে। প্রাণঘাতী করোনা ভাইরাস সংক্রমণের পরিস্থিতিতে রাস্তাটি ঠিক না করার কারণে প্রশাসন কাঁঠাল-বোগলা গ্রামে ঢুকতে পারছে না। এ সুযোগে গ্রামগুলোতে দিনের বেলাতেও চায়ের দোকানে চলছে বিভিন্ন বয়সীদের আড্ডা।

জানা যায়, পঞ্চাশোর্ধ কয়েকজন ব্যক্তি রাতের বেলায় রাস্তা পারাপারে ভাঙা রাস্তার মধ্যে পড়ে যাওয়ায় কয়েকটি দূর্ঘটনা ঘটেছে।

এ বিষয়ে গোমস্তাপুর ইউনিয়ন পরিষদের ০৯নং ওয়ার্ড সদস্য মোঃ বশির অাহমেদ জানান, রাস্তায় পথচারীদের চলাচলে সুবিধার জন্য আমরা এটি মাটি দিয়ে ভরাট করতে চেয়েছিলাম, তবে বৃষ্টির পানির স্রোতের কারণে ঠিক রাখা সম্ভব হয়নি।

পরবর্তীতে গোমস্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জামাল উদ্দিন মন্ডল জানান ইউনিয়নে বাজেট সংকট। এটি বিএমডিএ’র রাস্তা, ইউনিয়ন পরিষদের নয়।

বিএমডির উপসহকারী প্রকৌশলী মোঃ ইসমাইল হক জানান, ২০১৪ সালে রাস্তাটি তৈরি করা হয়। রাস্তাটির মেয়াদ ছিল পাঁচ বছর। উল্লেখ্য, এখানে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও একটি কমিউনিটি ক্লিনিক আছ।

নিউজটি শেয়ার করুন:

আপনার মতামত কমেন্টস করুন

https://www.facebook.com

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ সমূহ