গোবিন্দগঞ্জে ৪০ কেজি গাঁজা উদ্ধার : ট্রাকসহ আটক ২

আশরাফুল ইসলাম, গোবিন্দগঞ্জ(গাইবান্ধা )
  • আপডেট সময় : Sunday, March 8, 2020
  • 748 বার দেখা হয়েছে

গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানা পুলিশ এক অভিযান চালিয়ে ৪০ কেজি গাঁজা বহনকারী ট্রাকসহ ২ জন মাদককারবারীকে গ্রেফতার করেছে ।

থানা সূত্রে জানা যায়, ৭ মার্চ (শনিবার) লালমনিরহাট জেলার হাতীবান্ধা থানা এলাকা থেকে দুপুরে ঢাকা অভিমুখে রওনা দেয়া একটি ট্রাক (ঢাকা মেট্রো ট ১৪-৬৬৭৮) যোগে মাদক ব্যবসায়ীরা গাঁজা নিয়ে যাবার সংবাদ পেয়ে গোবিন্দগঞ্জ থানার এএসআই শওকত আলম সিদ্দিকীর নেতৃত্বে একটি টিম রাত ১০ টা ০৫ মিনিটের সময় হিরক মোড়ে কৌশলে প্রতিবন্ধকতার সৃষ্টি করে ট্রাকটি আটক করে ট্রাকের হুডের ভিতর তল্লাশি করে বিশেষ ভাবে রাখা ৮ টি মিনি বস্তায় প্যাকিং করা অনুমান ৪০ কেজি গাঁজা উদ্ধার করে এবং গাঁজা ব্যবসায়ী ও সরবরাহকারী ড্রাইভার পলাশ খাঁ(২৮) ও হেলপার নাজিমুদ্দিন (২১) কে ট্রাক সহ আটক করে।

গ্রেফতারকৃত পলাশ পাবনা জেলার বেড়া উপজেলার রাকসা নতুন ভারাংগা গ্রামের কেরামত খাঁর ছেলে এবং নাজিমুদ্দিন একই উপজেলার সোনাপদ্দা গ্রামের মতিনের ছেলে। তারা দীর্ঘ দিন হতে লালমনিরহাট জেলার ভারতীয় সীমানা এলাকা হতে গাঁজা সংগ্রহ করে অন্যান্য মালামালের সাথে দেশের বিভিন্ন জায়গায় সরবরাহ করে থাকে। এরা একটি সংঘবদ্ধ চক্র, এই চক্রের একাধিক ব্যক্তি এই কাজে নিয়োজিত।

এখবর নিশ্চিত করে থানা অফিসার ইনচার্জ মেহেদী হাসান জানান, উদ্ধার কৃত গাঁজার আনুমানিক মুল্য ৪ লাখ টাকা। এঘটনায় গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন:

আপনার মতামত কমেন্টস করুন

https://www.facebook.com

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ সমূহ