গোবিন্দগঞ্জে বাথরুমের সেফটি ট্যাংকের কূপ খনন করতে গিয়ে মাটিচাপায় ১ শ্রমিকের মৃত্যু

হাসিফ সরকার
  • আপডেট সময় : Sunday, April 26, 2020
  • 748 বার দেখা হয়েছে

গাইবান্ধা প্রতিনি: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় বাথরুমের সেফটি ট্যাংকের কূপ খনন করতে গিয়ে মাটি চাপা পরে ছামিরুল ইসলাম (২৭) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার শাখাহার ইউনিয়নের আলী গ্রামে। নিহত ছামিরুল ওই গ্রামের আব্দুস সামাদের ছেলে।

মাটি চাপা পড়ার খবর পেয়ে গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট তৎক্ষনাৎ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে দীর্ঘ চেষ্টার পর তার মৃতদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা।

এদিকে খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে ছুটে যান গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজির হোসেন, গোবিন্দগঞ্জ থানা অফিসার ইনচার্জ(ওসি) একেএম মেহেদী হাসান, কামদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশাহেদ হোসেন চৌধুরী বাবলু, শাখাহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাহাজুল ইসলাম ভুট্টু সহ নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন:

আপনার মতামত কমেন্টস করুন

https://www.facebook.com

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ সমূহ