গোবিন্দগঞ্জে ট্রাফিক সার্জেন্টের দেহে করোনাভাইরাস সনাক্ত

হাসিফ সরকার
  • আপডেট সময় : Friday, April 24, 2020
  • 672 বার দেখা হয়েছে

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জে আরও একজনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। আক্রান্ত ব্যক্তি গোবিন্দগঞ্জ থানা মোড় চারমাথার দায়িত্বরত ট্রাফিক সার্জেন্ট।
জানা যায়, আক্রান্ত ব্যাক্তি অসুস্থতা বোধ করলে গত সোমবার তার নমুনা সংগ্রহ করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা কুইক রেসপন্স টিম রংপুরে পাঠায়।
আজ ২৪ এপ্রিল শুক্রবার রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থাপিত পিসিআর ল্যাবে সেই নমুনা পরীক্ষায় তার শরীরের করোনা পজেটিভ ধরা পরে।

গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. মজিদুল ইসলাম এতথ্য নিশ্চিত করেন। গাইবান্ধা জেলা পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম এই তথ্যের সত্যতা স্বীকার করেছেন।

এই নিয়ে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় ছয় জন করোনা পজেটিভ শনাক্ত হলো। বাঁকি পাঁচজন উপজেলার শালমারা ইউনিয়নের একই পরিবারের সদস্য।

নিউজটি শেয়ার করুন:

আপনার মতামত কমেন্টস করুন

https://www.facebook.com

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ সমূহ