গোবিন্দগঞ্জে করোনায় মৃত সন্দেহে নারায়ণগঞ্জ ফেরত লাশ পুলিশ প্রশাসনের তত্বাবধানে দাফন

হাসিফ সরকার
  • আপডেট সময় : Monday, April 27, 2020
  • 687 বার দেখা হয়েছে

গাইবান্ধা প্রতিনিধি: আজ সোমবার(২৭এপ্রিল) বিকেলে গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানা এলাকার খুকশিয়া গ্রামে আবু বক্কর(৫৫) নামে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরন করা সন্দেহে এক ব্যক্তির লাশ পুলিশ প্রশাসনের তত্ত্বাবধানে দাফন করা হয়েছে। আবু বকর ওই এলাকার মৃত ছবেদ আলীর ছেলে।

জানা গেছে, আবু বকর নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকার একটি স্টিল মিলে কাজ করা কালিন প্রায় ১৫ দিন আগে জ্বর ও কাঁশিতে অসুস্থ হয়ে পরলে আজ সকালে তিনি নারায়নগঞ্জের ফতুল্লায় ভাড়া বাড়িতে মারা যান। এর প্রেক্ষিতে মৃত আবু বক্করের আত্নীয়-স্বজনরা তার মৃতদেহ নিজ বাড়িতে আনার খবর পেয়ে গোবিন্দগঞ্জ থানা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও’র নেতৃত্বে একদল চিকিৎসক সেখানে পৌঁছে মৃত ব্যক্তি সহ তার সংস্পর্শে আসা সকলের স্যাম্পল সংগ্রহ করেন।

এরপর গোবিন্দগঞ্জ থানা পুলিশের উপস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে সোমবার বিকেল ৫:৪৫ মিনিটে তার নামাজের জানাযা শেষে দাফন করা হয়। তার আত্নীয়-স্বজনদের নিরাপত্তার স্বার্থে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

নিউজটি শেয়ার করুন:

আপনার মতামত কমেন্টস করুন

https://www.facebook.com

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ সমূহ