গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে হরিরামপুর ইউনিয়ন পরিষদে উন্মুক্ত পদ্ধতিতে বয়স্ক,বিধবা ও প্রতিবন্ধী ভাতাভোগী যাচাই বাছাই কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে প্রধান অতিথি হিসেবে ভাতাভোগীদের যাচাই বাছাই কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান। হরিরামপুর ইউপি চেয়ারম্যান শাজাহান আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা উপজেলা সমাজসেবা অফিসার শফিউল ইসলাম মন্ডল জুয়েলসহ সকল ইউপি সদস্যবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আপনার মতামত কমেন্টস করুন