কালবৈশাখীর ঝরে বজ্রপাতে মহেষখালীতে নিহত ৩

এম.নূরুল কাদের
  • আপডেট সময় : Sunday, April 5, 2020
  • 634 বার দেখা হয়েছে

মহেশখালী(কক্সবাজার) সংবাদদাতা:    মহেশখালীতে মৌসুমের ১ম কালবৈশাখীতে প্রচন্ড ধুলিঝড়ের তান্ডব ও বজ্রপাতে ৩ যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (৪ এপ্রিল) বিকাল সাড়ে ৩ টার দিকে হঠাৎ শুরু হওয়া কাল বৈশাখীতে লবণ মাঠে উৎপাদিত লবণ রক্ষা করতে গিয়ে উপজেলার হোয়ানক ইউনিয়নে ২জন ও বড় মহেশখালীর জাগিরা ঘোনায় ১জন লবণ চাষিসহ মোট ৩ জন নিহত হয়েছেন।

মৃতরা হলেন হোয়ানক ইউনিয়নের বানিয়াকাটা গ্রামের মোহাম্মদ নেচার অাহমদ প্রকাশ বান্ডুর পুত্র মোঃ জাহেদুল ইসলাম মানিক (১৭)। তিনি হোয়ানকের মগের ঘোনা লবণ মাঠে তার বাবার সাথে কাজ করা অবস্থায় বজ্রপাতে নিহত হন।অপরজন পেকুয়া উপজেলার টৈটং ইউনিয়নের ধনিয়া কাটা এলাকার ছৈয়দুর রহমানের ছেলে মোস্তাফিজুর রহমান (২৫)। তিনি পেকুয়া থেকে মহেশখালীতে এসে হোয়ানকের হেতালিয়া মৌজার অাউন্যা ঘোনায় লবণ চাষ করছিলেন। অপর দিকে বড়মহেশখালী ইউনিয়নের জাগিরা ঘোনা গ্রামের জালাল আহমদের ছেলে মোঃ ফারুক (২৫) মারা যান হেতালিয়া মৌজার কালাপাইন্যা ঘোনায় লবণ মাঠে।

মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জামিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন

নিউজটি শেয়ার করুন:

আপনার মতামত কমেন্টস করুন

https://www.facebook.com

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ সমূহ