সোনাগাজী (ফেনী) সংবাদদাতা: সোনাগাজী উপজেলার চরচান্দিয়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোশারফ হোসেন মিলন এবারে ১শ’ জন আলেমের তালিকা তৈরী করে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন।
তিনি বলেন, আমার ইউনিয়নের ওলামায়ে কেরাম বৃন্দ বিভিন্ন প্রতিষ্ঠানে স্বল্প বেতনে চাকুরি করতেন। করোনা ভাইরাসের কারণে তারা আজ কর্মহীন হয়ে মানবেতর জীবনযাপন করছেন। হয়তো তারা আমাকে মুখফুটে সহায়তার কথা বলতে পারছেন না। তাই তাদের কথা চিন্তা করে আলেমদের প্রতিনিধির সাথে যোগাযোগ করে প্রায় ১শ’ জনের তালিকা করা হয়েছে। তালিকা অনুযায়ী আজ তাদের জন্য খাদ্য সামগ্রী পাঠিয়ে দিই। তাদের জন্য আগামীতে আরো সহায়তা দেয়া হবে।
মিলন চেয়ারম্যান বলেন, করোনা পরিস্থিতিতে সরকারি বিধিনিষেধ মেনে সকলকে নিজনিজ গৃহে অবস্থান করতে হবে, অতি প্রয়োজন ছাড়া কেউ বের হবেননা। খাদ্য সামগ্রীর অভাব হলে আমার সাথে যোগাযোগ করবেন, যথাসম্ভব সহায়তা করা হবে।
আপনার মতামত কমেন্টস করুন