সোনাগাজী (ফেনী) সংবাদদাতা: সোনাগাজী উপজেলা যুবলীগের অন্যতম নেতা ও চরমজলিশপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি আনোয়ার খায়ের নিজস্ব অর্থায়নে নিজ ইউনিয়নের ২৫০ পরিবারকে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী সহায়তা দিচ্ছেন।
৬ এপ্রিল(সোমবার) সরেজমিনে ঘুরে দেখা যায়, আনোয়ার খায়ের তার ব্যক্তিগত কার্যালয়ে দলীয় কর্মীদের সাথে নিয়ে খাদ্য সামগ্রী প্যাকেট তৈরী করছেন। এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমার প্রিয় নেতা ফেনী জেলার মাটি ও মানুষের নেতা, জননেতা নিজাম উদ্দিন হাজারী এমপি দরিদ্র মানুষের মুখে খাবার তুলে দিতে নিরন্তর কাজ করে যাচ্ছেন। প্রিয় নেতার আদর্শ ও মানবিক কর্মকান্ডে উজ্জীবিত হয়ে, আমার নিজ ইউনিয়নের হতদরিদ্র অসহায় মানুষের মুখে খাবার তুলে দিতে আমি আমার সাধ্যমত চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমাকে সহযোগিতা করছেন আমার পরিবারের সদস্য ও নিকটতম বন্ধুবান্ধব, আমি সকলকে ধন্যবাদ জানাই। সকলের সম্মিলিত সহযোগিতায় জননেতা নিজাম হাজারীর ঘোষনা অনুযায়ী করোনা পরিস্থিতিতে ফেনী জেলায় একজন মানুষকেও না খেয়ে মরতে দেবো না ইনশাআল্লাহ।
আনোয়ার খায়েরের পিতা মরহুম আবুল খায়ের চর মজলিশপুর ইউনিয়নের বারবার নির্বাচিত ইউপি সদস্য ছিলেন। তিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন। তিনি জনগণের সেবক হিসেবে নিজ এলাকায় অনেক জনপ্রিয় ছিলেন। আনোয়ার খায়ের, আওয়ামীলীগ সমর্থিত এ পরিবারের সদস্যগণের মধ্যে ইকবাল খায়ের, সোহাগ খায়ের আওয়ামীলীগের রাজনীতিতে সক্রিয় রয়েছেন।
আনোয়ার খায়েরের সমাজসেবার মনোভাব ও তার কর্মকাণ্ডের প্রশংসায় পঞ্চমুখ ইউনিয়নের নেতাকর্মীরা। তারা বলেন, সোনাগাজী উপজেলার প্রতিটা ইউনিয়নে আনোয়ার খায়েরের মতো এক একজন সমাজসেবক আনোয়ার খায়ের প্রয়োজন।
আনোয়ার খায়ের মজলিশপুর ইউনিয়নবাসীকে সরকারের নির্দেশ মেনে সামাজিক দুরত্ব বজায় রাখা সহ সকলকে স্বাস্থ্য সচেতন হওয়া ও নিজগৃহে অবস্থান করার অনুরোধ জানিয়েছেন।
আপনার মতামত কমেন্টস করুন