করোনায় গৃহবন্দীদের খাদ্যসামগ্রী বিতরণ : সোনাপুর ক্রীড়া ও সমাজকল্যাণ সংঘ’র ব্যতিক্রমী উদ্যোগ

গাজী মোহাম্মদ হানিফ
  • আপডেট সময় : Sunday, April 5, 2020
  • 607 বার দেখা হয়েছে

সোনাগাজী(ফেনী) সংবাদদাতা:  করোনা ভাইরাস আতঙ্কে কর্মহীন পরিবার গুলোতে খাদ্য সামগ্রী বিতরণ করে মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছেন সরকার, প্রশাসন, জনপ্রতিনিধি, সমাজসেবক সহ বিভিন্ন সংস্থা সমূহ। সকলেই দিচ্ছেন চাল, ডাল, আলু ইত্যাদি। কিন্তু এবার ব্যতিক্রম উদ্যোগ নিয়ে প্রায় ৩০০ পরিবারের মাঝে শাক সবজি বিতরণ করে ব্যাপক প্রসংশা কুড়িয়েছে সোনাপুর ক্রীড়া ও সমাজকল্যাণ সংঘ।
৫ এপ্রিল (রবিবার) সকালে সোনাগাজীর আমিরাবাদ ইউনিয়নের সোনাপুর এলাকায় শাক, সবজি বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন সোনাপুর ক্রীড়া ও সমাজকল্যাণ সংঘের উপদেষ্টা ও উপজেলা যুবলীগ সভাপতি আজিজুল হক হিরণ।
এসময় সোনাপুর ক্রীড়া ও সমাজকল্যাণ সংঘের সভাপতি নাজমুল হাসান দিপু, সাধারন সম্পাদক সাখাওয়াত হোসেন রঞ্জু, ইউপি সদস্য ওহিদ, যুবলীগ নেতা সাদ্দাম, হোনা মিয়া, সুমন ও জুয়েল প্রমুখ উপস্থিত ছিলেন।
সংগঠনের উপদেষ্টা আজিজুল হক হিরণ বলেন, সোনাপুর ক্রীড়া ও সমাজকল্যাণ সংঘের এই উদ্যোগ অত্যান্ত প্রসংশনীয়। চাল, ডাল অনেকেই দিচ্ছেন। ডাল-ভাত খেয়েই জীবন বাঁচাচ্ছেন অসহায়, দুঃস্থ পরিবার গুলো। আবার লজ্জায় কারো কাছে চাইতেও পারছেন না মধ্যবিত্তরা। আর তাই সোনাপুর ক্রীড়া ও সমাজকল্যাণ সংঘ নিম্নবিত্ত ও মধ্যবিত্ত পরিবার গুলোর জন্য এমন উদ্যোগ গ্রহণ করেছে। এই উদ্যোগ অব্যাহত রাখতে তিনি সংগঠনের সভাপতি, সম্পাদকের প্রতি আহ্বান জানান।
গত ৩১ মার্চ সোনাপুর ক্রীড়া ও সমাজকল্যাণ সংঘের পক্ষ থেকে প্রথম ধাপে অসহায়, দুঃস্থ ৬০ পরিবারকে খাদ্য সামগ্রী বিতরণ বিতরণ করা হয়। আরো ১২০ পরিবারকে খাদ্য সামগ্রী বিতরণের প্রস্তুতি নেয়া হচ্ছে বলে জানিয়েছেন সংগঠনের দায়িত্বশীলরা।

নিউজটি শেয়ার করুন:

আপনার মতামত কমেন্টস করুন

https://www.facebook.com

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ সমূহ