গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধা জেলা ট্রাফিক পুলিশের সার্জেন্ট ফয়সাল মামুন গোবিন্দগঞ্জে ট্রাফিক সার্জেন্ট হিসাবে দায়িত্ব পালন করছিলেন। গত এপ্রিল মাসের প্রথম সপ্তাহে যখন নারায়ণগঞ্জ, গাজীপুর ও ঢাকা এলাকায় করোনা হানা দেয় এবং ওই এলাকার গার্মেন্টস কর্মিরা সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে গোপনে বাস-ট্রাকে করে দেশের বিভিন্ন প্রান্তে ফিরছিলো তখন গোবিন্দগঞ্জের বিভিন্ন পয়েন্ট বাস-ট্রাক চেক দিতে গিয়ে সার্জেট মামুনের শরীরে সম্ভবত: এপ্রিল দ্বিতীয় সপ্তাহ থেকে করোনা ভাইরাস বাসা বাঁধে। সার্জেন্ট মামুন করোনা উপসর্গ উপেক্ষা করে সরকারি দায়িত্ব পালন করতে গিয়ে বেশি অসুস্থ হয়ে পরলে তিনি ১৮ এপ্রিল ব্যক্তিগত ভাবে হোম কোয়ারান্টাইন চলে যান
সেখানে চিকিৎসার এক পর্যায়ে ৩ মে সার্জেন্ট মামুনের ২য় বার নেয়া স্যাম্পলের রিপোর্ট নেগেটিভ আসলে গাইবান্ধা জেলা পুলিশের মধ্যে আনন্দের বন্যা বয়ে যায় তিনি মানসিক ও শারিরীকভাবে সুস্থ হতে থাকেন। অধিকতর নিশ্চিত হওয়ার জন্য গত ৪মে পুনরায় ৩য় বার স্যাম্পল নেয়া হলে গত ৭মে তার করোনা নেগেটিভ রিপোর্ট আসে এবং তিনি চুড়ান্ত ভাবে করোনা জয় করেন।
সার্জেন্ট মামুনকে ৯ মে(শনিবার) রংপু হাসপাতাল থেকে বিদায় দেয়া হলে করোনা জয়ী মামুন বীরের বেশে তার পুরাতন কর্মস্থলে যোগদান করতে দুপুর ২টায় গোবিন্দগঞ্জ থানায় আসলে গাইবান্ধার পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম’র পক্ষে জেলা ট্রাফিক পুলিশের টিআই নূর, গোবিন্দগঞ্জ ট্রাফিক পুলিশের সদস্য বৃন্দ ও গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ একেএম মেহেদী এবং থানার সকল অফিসার বৃন্দ ফুলেল শুভেচ্ছার মধ্য দিয়ে করোনা জয়ী সার্জেন্ট মামুনকে স্বাগত জানান
আপনার মতামত কমেন্টস করুন