মহেশখালী (কক্সবাজার) সংবাদদাতা: কক্সবাজারে মাতারবাড়ি ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে তিতামাঝির পাড়া এলাকার বাসিন্দা মৃত নজির আহম এর পুত্র পেঠান আলী (৬০) কে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরধরে একই এলাকার মৃত আবুর পুত্র চাদী দেল ১২ এপ্রিল(রোববার) বিকেল ৩ টা ৪০ মিঃ মাথায় কোড়ালের আঘাত করে খুন করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
এ ব্যাপারে মাতারবাড়ি ইউপি চেয়ারম্যান মাষ্টার মোহাম্মদ উল্লাহ জানান, ঘটনাটি সম্পর্কে তিনি অবগত নন। মাতারবাড়ি পুলিশ ফাঁড়ির আইসি আমিনুল ইসলাম জানান, খুনের ঘটনা শুনার পর পরই ঘটনাস্থলে গিয়ে মৃত ব্যক্তিকে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণের ব্যবস্থা করেছি। এ ব্যাপারে মহেশখালী থানার ওসি প্রভাষ চন্দ্র ধর জানান, ঘটনা শুনার সাথে সাথেই ঘটনাস্থলে ফাঁড়ির আইসি আমিনুল ইসলাম কে পাঠিয়েছি সঠিক ঘটনা তদন্ত করার জন্য। নিহতের পরিবারপক্ষ অনুসন্ধান টিভি কে জানান, একটিপক্ষ ঘটনাটি ভিন্নখাতে প্রবাহিত করার জোর চেষ্টা চালাচ্ছে। ঘাতক চাদী দেল পলাতক বলে জানা গেছে।
আপনার মতামত কমেন্টস করুন