কক্সবাজারে অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রয় : তিন ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

সায়মন সরওয়ার কায়েম, কক্সবাজার
  • আপডেট সময় : Thursday, April 30, 2020
  • 633 বার দেখা হয়েছে

সায়মন সরওয়ার কায়েম: কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁওয়ে মূল্য তালিকা ও ক্রয় রশিদ সংরক্ষণ না করায় এবং অধিক দামে পণ্য বিক্রির দায়ে তিন ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত। বুধবার (২৯ এপ্রিল) দুপুরে ঈদগাঁও বাজারে এ অভিযান চালানো হয়।

অভিযানে ঈদগাঁও এলাকায় বাজার মনিটরিং এবং করোনা সংক্রমণ রোধে অভিযান পরিচালিত হয়। এছাড়া অপ্রয়োজনীয় ঘোরাঘুরি না করে সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য মাইকিং করা হয়।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট সাদিয়া সুলতানার নেতৃত্বে আনসার বাহিনী ও প্রশাসনের কর্মকর্তারা এ অভিযানে উপস্থিত ছিলেন

নিউজটি শেয়ার করুন:

আপনার মতামত কমেন্টস করুন

https://www.facebook.com

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ সমূহ