ঈদগাঁও বাজারের শপিংমল বন্ধ রাখার সিদ্ধান্ত পরিচালনা পর্ষদের

সায়মন সরওয়ার কায়েম, কক্সবাজার
  • আপডেট সময় : Sunday, May 10, 2020
  • 661 বার দেখা হয়েছে

কক্সবাজার প্রতিনিধি: অবশেষে সোমবার (১১ মে) থেকে ঈদগাঁও বাজারের সমস্ত শপিংমল, কসমেটিকস দোকান ও টেইলার্স, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ঈদগাঁও বাজার ব্যবসায়ী পরিচালনা পরিষদ। তবে কাঁচা বাজার ও মুদির দোকান খোলা থাকবে নির্দিষ্ট সময় পর্যন্ত। এদিকে ফার্মেসী সবসময় খোলা থাকবে আগের নিয়মে। ১০ মে ঈদগাহ বাজার ব্যবসায়ী পরিচালনা পরিষদের জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।

বৈশ্বিক মহামারি করোনার ভয়াবহ থাবা থেকে ঈদগাঁহবাসীকে রক্ষা করতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন সভাপতি শাহনেওয়াজ মিন্টু। সম্প্রতি সীমিত আকারে দোকান খোলার সিদ্ধান্ত দিয়েছিল সরকার। কিন্তু করোনার ভয়াবহ অবস্থা বিবেচনায় কক্সবাজার, চকরিয়া ও চট্টগ্রাম সহ বিভিন্ন এলাকায় শপিংমল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। তবে ঈদগাঁও বাজারে শপিংমল খোলা থাকায় সামাজিক দুরত্ব ও অন্যান্য নিয়মনীতি উপেক্ষা করে বেপরোয়া উপস্থিতি দেখা যায় বাজারে। ফলে সমালোচনার মুখে পড়েন পরিচালনা পর্ষদ। পরে সবদিক বিবেচনায় এ সিদ্ধান্ত নেন তারা।
ঈদগাঁও বাজার ব্যবসায়ী পরিচালনা পরিষদের এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বিশিষ্টজনেরা।
উল্লেখ্য, মুদির দোকান দুপুর দুইটা পর্যন্ত, কাঁচা বাজার সকাল ৬ টা থেকে সন্ধা ৬ টা পর্যন্ত খোলা থাকবে। তাছাড়া অপ্রয়োজনীয় কাউকে বাজারে না আসার অনুরোধ জানান পরিচালনা পরিষদ।

নিউজটি শেয়ার করুন:

আপনার মতামত কমেন্টস করুন

https://www.facebook.com

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ সমূহ