কক্সবাজার প্রতিনিধি: করোনা হট স্পট উখিয়া থেকে আসা ৭ জন রোহিঙ্গাকে ঈদগাঁও থেকে উখিয়া ক্যাম্পে ফেরত পাঠিয়েছে পুলিশ। ২ মে সকালে ঈদগাহ ফরিদ আহমদ ডিগ্রী কলেজ এলাকা থেকে আটক করে তাদেরকে ফেরত পাঠানো হয়।
ঈদগাঁও তদন্ত কেন্দ্রের আইসি আসাদুজ্জামান এর নেতৃত্বে এসআই শেখ ফরিদ ও সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। পরে তাদেরকে রোহিঙ্গা শিবিরে প্রেরণ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন এসআই শেখ ফরিদ।
উল্লেখ্য- করোনা প্রতিরোধে লকডাউন ঘোষণা করা হয়েছে কক্সবাজার জেলা। এ সময় এক উপজেলার মানুষ অন্য উপজেলায় যাতায়াতে বিধিনিষেধ রয়েছে। তাছাড়া রোহিঙ্গা শিবিরে আশ্রিত মায়ানমার নাগরিকদের বাইরে আসা-যাওয়ায় বিধিনিষেধ রয়েছে।
আপনার মতামত কমেন্টস করুন