কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজার সদরের ঈদগাহ ইউনিয়নের সাতঘড়িয়া পাড়া এলাকায় ৪র্থ ধাপে দরিদ্র কৃষকের প্রায় এক বিঘা জমির ধান কেটে দিলেন মানবিক টিম। করোনা মহামারিতে দরিদ্র কৃষক বাঁচাতে রমজানের রোজা রেখেই এ পর্যন্ত চার জন দরিদ্র কৃষকের প্রায় পাঁচ বিঘা জমির ধান কেটে দিয়েছেন তারা। আজ (৮ মে) সকাল সাড়ে ৫ টার দিকে এ ধান কাটা কার্যক্রম শুরু করে ৭ টার দিকে শেষ করেন। এতে প্রায় ৮/৯ জন মানবিক দলের সদস্যরা উপস্থিত ছিলেন। করোনা মহামারীতে লকডাউনে থাকা দরিদ্র কৃষকের কষ্ট লাঘবে বিভিন্ন পেশার লোকজন এই উদ্যোগটি গ্রহণ করেছেন বলে জানান মানবিক টিমের নেতারা।
মানবিক টিম লিডার সাংবাদিক মিছবাহ উদ্দিন বলেন, বৈশ্বিক মহামারি করোনার প্রাদুর্ভাবে দেশের সমস্ত লোকজন ক্ষতিগ্রস্ত। বিশেষ করে এই মৌসুমে জীবিকার তাগিদে হালচাষ করা দরিদ্র কৃষক গুলো চরম বেকায়দায় পড়ে গেছে। লকডাউনে থাকায় নেই কোন উপার্জন আবার কাজের লোক ও টাকার অভাবে পাকা ধান গুলো বিলে নষ্ট হওয়ার উপক্রম হয়েছে। ঠিক এ সময় অপারগ কৃষকের ধান কেটে দিতে আমরা সবাই মিলে সিদ্ধান্ত গ্রহণ করেছি। যারাই আমাদের চোখে অপারগ মনে হবে আমরা তাদের পাশে দাঁড়াবো। আমাদের একঘন্টা পরিশ্রম যদি একজন দরিদ্র কৃষকের মুখে হাঁসি ফুঁটে সেটাই আমাদের সফলতা। পাশাপাশি সবাইকে দরিদ্র কৃষকসহ সকল অসহায় জনগোষ্ঠীর পাশে দাড়ানোর আহ্বান জানান তিনি।
উপকারভোগী দরিদ্র কৃষক জামাল হোসাইন বলেন, করোনা মহামারির এই দুঃসময়ে আমার ধান গুলো কেটে দেওয়ায় খুবই উপকৃত হয়েছি। অন্যথায় ধান গুলো বিলের মধ্যে নষ্ট হয়ে যেতো। এ অভাব অনটনে অনেকটাই দুঃচিন্তা মুক্ত হয়েছি। এ মানবিক টিমের জন্যে অনেক অনেক দোয়া রইলো।
এসময় উপস্থিত ছিলেন, সাংবাদিক মিছবাহ উদ্দিন, সাবেক মেম্বার সেলিম উল্লাহ সিরাজী, বিশিষ্ট ব্যবসায়ী গুরামিয়া, আমান উল্লাহ আমান, জাহাঙ্গীর আলম, মজাম্মেল হক ও কৃষক জামাল হোসাইন প্রমুখ।
আপনার মতামত কমেন্টস করুন