আমেরিকা প্রবাসী নুরুল আমিনের অর্থায়নে সোনাগাজীতে ২শ’ পরিবারকে খাদ্যসামগ্রী বিতরণ

গাজী মোহাম্মদ হানিফ
  • আপডেট সময় : Wednesday, April 8, 2020
  • 645 বার দেখা হয়েছে

সোনাগাজী(ফেনী): প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডাকে সাড়া দিয়ে সোনাগাজী পৌরসভার ইমান আলী হাজী বাড়ীর আমেরিকা প্রবাসী নুরুল আমিন তার নিজস্ব অর্থায়নে, করোনা ভাইরাসের কারণে কর্মহীন, গরীব ও অসহায় ২শ’ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন। চাল, ডাল, তেল, পেয়াজ, লবন, আলু, সাবান সহ মোট ৭ প্রকারের সামগ্রী ১৩ কেজির প্যাকেট করে  এ সব খাদ্য সামগ্রী বিতরণ করেন।
৮ই এপ্রিল(বুধবার) সকাল ৯টায় সোনাগাজী মাদ্রাসা গেইটে খাদ্য সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন ডা. এম মোহসীন চৌধুরী, সোনাগাজী উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক নুরুল আফছার, পৌর আ’লীগের সহসভাপতি মফিজুর রহমান খোকন, সাধারণ সম্পাদক আবু তৈয়ব বাবুল, সাবেক সাধারণ সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম মানিক, জামশেদ আলম প্রমূখ।
উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক নুরুল আফছার বলেন, সোনাগাজী পৌর এলাকার হাজী ইমান আলী বাড়ীর আমেরিকা প্রবাসী নুরুল আমিনের মতো সকল বিত্তবানদের আজকের মতো এ পরিস্থিতিতে সাধারণ মানুষের সহযোগিতায় এগিয়ে আসা উচিত।

নিউজটি শেয়ার করুন:

আপনার মতামত কমেন্টস করুন

https://www.facebook.com

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ সমূহ