শার্শায় ফেনসিডিল সহ মাদক বিক্রেতা আটক

ইকরামুল ইসলাম, বেনাপোল
  • আপডেট সময় : Monday, May 18, 2020
  • 976 বার দেখা হয়েছে
বেনাপোল প্রতিনিধি:   যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া থেকে ২ বোতল ফেনসিডিল সহ আনোয়ার পারভেজ অনুজ (৩৬) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ।
সোমবার (১৮ মে) বেলা ১২ টার সময় শার্শা উপজেলার বাগআঁচড়া বাজার এলাকা থেকে তাকে আটক করে বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ।
আটক আনোয়ার যশোর জেলার মনিরামপুর থানার চন্ডিপুর (পশ্চিম পাড়া) গ্রামের শেখ আব্দুল করিমের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদে জানতে পেরে, বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই আনোয়াররুল কবির বাগআঁচড়া এলাকা থেকে অভিযান চালিয়ে ২ বোতল ফেনসিডিল সহ তাকে আটক করে।
বাগআঁচড়া পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ উত্তম কুমার বিষয়টি নিশ্চিত করে এ প্রতিবেদককে জানান, আটক আসামির বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে তাকে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে।
নিউজটি শেয়ার করুন:

আপনার মতামত কমেন্টস করুন

https://www.facebook.com

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ সমূহ