শার্শায় মাদক কেনাবেচাকে কেন্দ্র করে মারামারির ঘটনায় ১ জন আহত, আটক ১

ইকরামুল ইসলাম, বেনাপোল
  • আপডেট সময় : Tuesday, May 12, 2020
  • 868 বার দেখা হয়েছে

বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শায় মাদক কেনা বেচাকে কেন্দ্র করে মারামারির ঘটনা ঘটেছে। এ ঘটনায় মাদক ব্যবসায়ী জুলফিকার আলী জুলুর ৪ বছরের শিশু পুত্র শাহরিয়ার গুরুত্বর আঘাত প্রাপ্ত হয়। পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে মাদকসেবী মুন্না (২৫) কে আটক করেছে।

ঘটনার বিবরনে জানা যায়, সোমবার দুপুরে শার্শা উপজেলার নাভারন যাদবপুর (ডকের বাগান) গ্রামে মৃত আখের আলীর ছেলে চিহ্নিত মাদক ব্যবসায়ী মোয়াজ্জেম মোড়ল, জুলফিকার আলী জুলু এর সাথে একই এলাকার মৃত আজিজ মোল্লার ছেলে মাদকসেবী মুন্নার মধ্যে মাদক কেনা-বেচাকে কেন্দ্র করে মারামারির ঘটনা ঘটে। ঘটনার সময় মুন্না তার বাড়ি থেকে ধারালো অস্ত্র এনে জুলফিকার আলী জুলুকে মারতে যায় তখন জুলু একটি শাবল দিয়ে মুন্নাকে মারতে যায়। এ সময় মুন্না জুলুকে হাসুয়া দিয়ে কোপ মারতে গেলে উক্ত কোপ পাশে থাকা জুলফিকার আলী জুলুর ৪ বছরের শিশু পুত্র শাহরিয়ার এর কপালের ডান পাশে লেগে গুরুত্বর আঘাত প্রাপ্ত হয়। তাকে তাৎক্ষনিক চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতাল নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য শাহরিয়ারকে ঢাকায় রেফার্ড করেন। তার অবস্থা আশঙ্কা জনক।

শার্শা থানার অফিসার ইন চার্জ(ওসি) বদরুল আলম খান বলেন, ঘটনা শোনার পর পুলিশ তাৎক্ষনিক অভিযান চালিয়ে মুন্নাকে আটক এবং ঘটনা সময় ব্যবহৃত ধারালো অস্ত্রটি (হাসুয়া) উদ্ধার করে। এ ব্যপারে আটককৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। এলাকার আইন শৃংখলা স্বাভাবিক রয়েছে।

নিউজটি শেয়ার করুন:

আপনার মতামত কমেন্টস করুন

https://www.facebook.com

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ সমূহ