বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শা থানা পুলিশ অভিযান চালিয়ে ৩৫ বোতল ফেনসিডিল সহ শিমুল হোসেন (২৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে।

সোমবার (১১ মে) সকালে শার্শা থানার বালুন্ডা টু সেতাই রাস্তার মাঝে ব্রিজের ওপর থেকে তাকে আটক করা হয়। আটক শিমুল ঝিকরগাছা থানার কুমড়ি (পঃ পাড়া) গ্রামের আবুল কালামের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে, শার্শা থানার এএসআই মাসুম বিল্লাহ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে বালুন্ড টু সেতাই গ্রামের সেতাই ব্রিজের ওপর থেকে ৩৫ বোতল ফেনসিডিল সহ শিমুলকে আটক করে।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম খান বিষয়টি নিশ্চিত করে জানান, আটক আসামির বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে তাকে যশোর আদালতে পাঠানো হবে।
আপনার মতামত কমেন্টস করুন