শার্শায় মুক্তিযোদ্ধাদের অর্থায়নে হতদরিদ্রদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ

ইকরামুল ইসলাম, বেনাপোল
  • আপডেট সময় : Saturday, May 2, 2020
  • 849 বার দেখা হয়েছে

বেনাপোল প্রতিনিধি: শার্শা উপজেলায় করোনা ভাইরাস প্রতিরোধে ঘরবন্দি নিম্ন আয়ের হত দরিদ্র ৯০টি পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার সকাল ১১টায় শার্শা উপজেলা রামপুর বাজারে স্থানীয় আওয়ামীলীগ কার্যালয়ের সামনে এসব খাদ্য সামগ্রী বিতরন করা হয়।

এসময় করোনা ভাইরাস প্রতিরোধে ঘরবন্দি ৯০টি হতদরিদ্র পরিবারের মাঝে ৫ কেজি চাল, ২ কেজি আলু, ১কেজি ডাল, ১লিটার তেল, ১টি সাবান ও ১টি করে মাস্ক বিতরন করা হয়েছে।

করোনা ভাইরাস প্রতিরোধে বিশ্বব্যাপী মানুষ যখন ঘরবন্দি বাংলাদেশ সরকার কর্তৃক দীর্ঘদিনের সাধারণ ছুটি ঘোষণার পর গোটা দেশ যখন লকডাউনে উপনীত হয়েছে তার প্রভাব পড়েছে প্রতিদিনের শ্রমজীবি নিম্নআয়ের সাধারণ মানুষের মধ্যে। এতে খাবার সংকট দেখা দেয়ার কারণে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ শার্শা উপজেলা শাখার উদ্যোগে এসব খাদ্য সামগ্রী বিতরন করা হয়।

খাদ্য সামগ্রী বিতরনকালে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মঞ্জু, উপজেলা নির্বাহী কর্মকর্তা পুলক কুমার মন্ডল, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আয়নাল হক, মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফ্ফর হোসেন, সদর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোরাদ হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রহিম সরদার, ইউপি সদস‍্য হাফিজুর রহমান, কবির হোসেন প্রমুখ।

নিউজটি শেয়ার করুন:

আপনার মতামত কমেন্টস করুন

https://www.facebook.com

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ সমূহ