শার্শায় সরকারি জমি দখল করে দোকান নির্মানের চেষ্টা : নির্বাহী ম্যাজিস্ট্রেটের হস্তক্ষেপে উদ্ধার

ইকরামুল ইসলাম
  • আপডেট সময় : Sunday, April 26, 2020
  • 735 বার দেখা হয়েছে

বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া বাজারে জোর করে জবর দখল করে রাখা সরকারি জমির ওপর দোকান নির্মান করতে গিয়ে প্রশাসনের হস্তক্ষেপে ব্যার্থ হয়েছেন দু’সহোদর।

রোববার(২৬ এপ্রিল) সকালে বাগআঁচড়া বাজারের মাছ পট্টিতে তাদের দোকান নির্মান ব্যার্থ করে দিয়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেন কাঁয়বা ইউনিয়ন পরিষদের নায়েব ময়জ্জদ্দীন। ময়জদ্দীন জানান, ১২৯ নং রাড়ীপুকুর মৌজার বাগআঁচড়া বাজারের মাছ পট্টিতে বাগআঁচড়ার উজ্জল পাড়া গ্রামের মৃত আজগর আলীর ছেলে নাসির উদ্দীন ও সাইফুদ্দীন বাগআঁচড়া বাজারের দাগ নং ৯২৯-৯৩০ সরকারী জমি অবৈধ্য ভাবে দখল করে দোকান নির্মান করছে এমন খবরে নির্বাহী ম্যাজিস্ট্রেট খোরশেদ আলম চৌধুরীর দিকনির্দেশনায় সেখানে অভিযান পরিচালনা করে নতুন করে নির্মানাধীন অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

কায়বা ইউপি চেয়ারম্যান হাসান ফিরোজ আহম্মেদ টিংকু জানান, আমার ইউনিয়নের ১২৯ নং রাড়ীপুকুর মৌজায় বাগআঁচড়া বাজারে সরকারি জমি দখল করে দোকান নির্মান চলছে এ খবর টি প্রথমে আমি স্থানীয় প্রশাসন বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (আইসি) উত্তম কুমারকে জানালে তিনি আমাকে কোন সহযোগিতা করেননি। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট সাহেবের হস্তক্ষেপে সেটা বন্ধ করে সরকারি জমিটি উদ্ধার করা হয়েছে।

এ ব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভুমি) খোরশেদ আলম চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকালে কায়বা ইউপি চেয়ারম্যান হাসান ফিরোজ আহম্মেদ টিংকুর মাধ্যমে জানতে পারি বাগআঁচড়া বাজারে সরকারী জমি দখল করে দোকান নির্মান করছে। এ খবর পাওয়ার সাথে সাথে আমি কায়বা ইউনিয়নের নায়েব সাহেবকে ফোন দিয়ে সেখানে অভিযান পরিচলনা করে সরকারী জমিটি উদ্ধার করার জন্য পাঠাই এবং নতুন নির্মানাধীন ভবনটি ভেংগে দিতে নির্দেশ দেই। পরবর্তীতে যদি সরকারী জমি দখল করে আবারও দোকান নির্মান করতে যায় তাহলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে বলে তিনি জানান।

নিউজটি শেয়ার করুন:

আপনার মতামত কমেন্টস করুন

https://www.facebook.com

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ সমূহ