বেনাপোল প্রতিনিধি: মহামারী করোনা ভাইরাসের সংক্রমণের কারণে কর্মহীন হতদরিদ্র মানুষের মাঝে সামাজিক দূরত্ব বজায় রেখে চাল,ডাল,আলু বিতরণ করেছেন শার্শা উপজেলা চেয়ারম্যান।
সোমবার সকাল ১০ টার সময় নিজামপুর ইউনিয়নের শ্রীকোণা ও গোড়পাড়ায় শার্শা উপজেলা পরিষদের নিজস্ব অর্থায়নে ১০০টি সনাতন ধর্মাবলম্বী পরিবারের মাঝে এ ত্রাণ বিতরন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন শার্শা উপজেলা নির্বাহী অফিসার পুলক কুমার মন্ডল, নিজামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল ওহাব সাধারণ সম্পাদক নাসির উদ্দীন তরফদার ৮ নং ওয়ার্ড মেম্বর নজরুল ইসলাম সেকু ২ নং ওয়ার্ড মেম্বর নূরুল ইসলাম, ইউনিয়ন আওয়ামীলীগের দপ্তর সম্পাদক খলিলুর রহমান, সাবেক মেম্বর আব্দুস সোবহান, হাসান প্রমুখ ।
আপনার মতামত কমেন্টস করুন