বেনাপোল প্রতিনিধি: ‘ভোরের পাখি’ আমাদের খাদ্য দিচ্ছে আনন্দে একথা বলেই ফেলে শার্শা রেললাইন পূর্বপাড়ার দরিদ্র বাসিন্দা আসগার আলী (৬২)। বাংলাদেশ আজ করোনায় বিপর্যস্ত। নোভেল করোনা ভাইরাসের কারণে আতঙ্ক যেমন বাড়ছে তেমনি সচেতনতা বাড়াতেও প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী বিতরণে স্বেচ্ছাশ্রমে কাজ করছে বিভিন্ন সংগঠন। দেশের এই ক্রান্তিকালে মানবিকতার আলোক বর্তিকা হয়ে অসহায়, দরিদ্র ও খেটে খাওয়া মানুষের বাড়ি বাড়ি খাদ্যসামগ্রী নিয়ে হাজির হচ্ছে শার্শা উপজেলার ‘ভোরের পাখি’ নামে এক সামাজিক সংগঠন।
শুক্রবার (১৭ এপ্রিল) বিকালে সংগঠনটির সভাপতির নেতৃত্বে সকলে উপস্থিত থেকে উপজেলার রেললাইনের পূর্বপাড়া এলাকার সুবিধাবঞ্চিত ৬০টি পরিবারের প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে খাদ্যসামগ্রী বিতরন করেন।
খাদ্যসামগ্রী বিতরনের সময় সংগঠনটির সভাপতি উপজেলা ভাইস-চেয়ারম্যান মেহেদি হাসান বলেন, আমরা খাদ্যসঙ্কটে থাকা মানুষগুলোকে খাদ্যসামগ্রী দিয়ে তাদের এই দূর্দিনে পাশে দাড়াতে চাই, চাই দেশের ক্রান্তিকালে ভূমিকা রাখতে। উপজেলা রেললাইন পূর্বপাড়ার মানুষের ডাকে সাড়া দিয়ে ‘ভোরের পাখি’ সংগঠনের পক্ষ থেকে যারা এখনো ত্রাণসামগ্রী পায়নি এমন ৬০টি পরিবারের মাঝে এই খাদ্যসামগ্রী পৌঁছে দিয়েছি। যদি কেউ বলে আমার বাড়ি খাবার নেই তাহলে আমার সংগঠনের যে কাউকে জানালে খাদ্যসামগ্রী পৌঁছে দেয়ার ব্যবস্থা করবো।
তিনি আরো বলেন, শার্শার উপজেলা তথা সমগ্র দেশের জনসাধারণের প্রতি অনুরোধ জানাই, দয়া করে আপনারা ঘরে থাকুন, সামাজিক দূরত্ব বজায় রাখুন। আপনাদের খাবার সংকটে আমাদের পাশাপাশি জননেত্রী শেখ হাসিনার সরকার ও এমপি শেখ আফিল উদ্দিন কাজ করে যাচ্ছেন। আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে দেশের হয়ে কাজ করে যাচ্ছি। আপনি ঘরে থাকলে নিজে নিরাপদে থাকবেন এবং দেশকে নিরাপদে রাখতে পারবেন তাই এই মুহূর্তে দয়া করে ঘরের বাহির হবেন না বলে তিনি সকলকে অনুরোধ করেন।
সংগঠনের সাধারন সম্পাদক মফিজুর রহমান বলেন, দেশের এই দুঃসময়ে সকলের এগিয়ে আসা উচিৎ। আসুন পারলে সকলে মিলেমিশে একসাথে দেশের এই দূর্দিনে কাজ করি।
খাদ্যসামগ্রী গ্রহনকালে হতদরিদ্র আসগর আলী কান্নাজড়িত কন্ঠে বলেন, ‘ভোরের পাখি’র সদস্যদের কাছ থেকে খাদ্য পেয়ে খুবই আনন্দিত হয়েছি। শুনেছি এরা নিজেরা বাড়ি বাড়ি গিয়ে খাদ্যসামগ্রী বিতরণ করছে। আজ তার প্রমান পেলাম। ‘ভোরের পাখি’র সকল সদস্যের মঙ্গল কামনা করি।
এসব খাদ্যসামগ্রী হস্তান্তরের সময় সংগঠনের সভাপতি ও সাধারন সম্পাদক ছাড়াও সংগঠনের উপদেষ্টা নাসির উদ্দিন, কোষাধ্যক্ষ মোঃ বিল্লাল হোসেন, দপ্তর সম্পাদক মোঃ বদিউজ্জামান খান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জাহিরুল মিলন, ওয়ার্ড আওয়ামীলীগের সাবেক সভাপতি মিজানুর রহমান, সাধারন সম্পাদক রফিকুল ইসলাম, যুবলীগ নেতা আলী কদর, শাহানুর ও আব্দুল গাফফারসহ আরো অনেকে উপস্থিত ছিলেন
আপনার মতামত কমেন্টস করুন