ভারতে পাঁচার হওয়ার ১ বছর পর দুই বাংলাদেশীকে হস্তান্তর

ইকরামুল ইসলা, বেনাপোল প্রতিনিধি
  • আপডেট সময় : Saturday, February 29, 2020
  • 859 বার দেখা হয়েছে

দালালের খপ্পরে পড়ে সীমান্ত পথে ভারতে যাওয়ার পর কোলকাতা পুলিশের হাতে আটক বাংলাদেশী ১ কিশোর ও ১ কিশোরীকে বেনাপোল দিয়ে বিজিবির কাছে হস্তান্তর করেছে বিএসএফ। ১বছর আগে সীমান্ত পথে অবৈধভাবে তারা ভারতে যায়। শুক্রবার বিকেল সাড়ে ৫ টার সময় তাদেরকে হস্তান্তর করা হয়।

বিজিবি সুত্রে জানা যায়, বাংলাদেশী ১ কিশোরী ও ১ কিশোর দালালের খপ্পরে পড়ে ভারতে যাওয়ার পর সেখানকার পুলিশ তাদের আটক করে জেল হাজতে প্রেরন করে । পরে কলকাতা নুরালী মেমোরিয়াল সোসাইটি নামে একটি এনজিও সংস্থা ছাড়িয়ে তাদের হেফাজতে রাখার পর দু’দেশের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের যোগাযোগের মাধ্যমে আজ বিএসএফ সদস্যরা বিজিবি কাছে হস্তান্তর করেন। বিজিবির আনুষ্ঠানিকতা শেষে তাদেরকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়।

নিউজটি শেয়ার করুন:

আপনার মতামত কমেন্টস করুন

https://www.facebook.com

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ সমূহ