শিরোনাম :
বরিশাল নগরীতে ব্যবসায়ীকে কুপিয়ে জখম কোনাপাড়ায় উঠান বৈঠক : বিষমুক্ত সবজি চাষে উদ্বুদ্ধকরণ মেথি শাক চাষে পুষ্টি ও বাড়তি আয় ভবন আছে, হোস্টেল আছে-নেই শুধু ম্যাটসের শিক্ষা কার্যক্রম মনপুরায় বিদ্যুৎ সরবরাহ নিয়ে কর্মকর্তা ও গ্রাহকদের মধ্যে হামলা, আহত ৫ : থানায় মামলা কৃষিপণ্য পরিবহনে চাই নিরাপদ সড়ক জ্বালানির দাম বৃদ্ধির কারণে নিত্যপণ্যের বাজারে প্রভাব  ভোলা জেনারেল হাসপাতাল : ২৫০ শয্যার হাসপাতালে জনবল ১০০ শয্যার বিসিসির ১১ নং ওয়ার্ডে কাউন্সিলর পদে জনমত জরিপ : রানা পাল এগিয়ে ক্লু লেস ও চাঞ্চল্যকর মামলার রহস্য উদঘাটন : পুরস্কৃত হলেন ঝালকাঠির ওসি (তদন্ত) মেহেদী হাসান, মাদক উদ্ধার ওয়ারেন্ট তামিল করায় পুরস্কৃত হয়েছেন এএসআই বাপ্পি দে

তজুমদ্দিনে ৩ হাজার কৃষকের মাঝে আউস ধানের বীজ ও সার বিতরণ

প্রতিম গাঙ্গুলী
  • আপডেট সময় : Friday, April 24, 2026
  • 87 বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিনিধি,ভোলা, ২৩ এপ্রিল, বৃহস্পতিবার ::
কৃষি উৎপাদন বৃদ্ধি ও কৃষকদের সহায়তায় ভোলার তজুমদ্দিনে ৩ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে আউস প্রবেদনার বীজ ও সার বিতরণ করা হয়েছে।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে সম্প্রতি উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আউস প্রনোদনা কার্যক্রমেরর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. ইব্রাহিম। বিশেষ অতিথি ছিলেন, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. সেলিম, বিট কর্মকর্তা পলাশ চক্রবর্তীসহ কৃষি অফিসের কর্মকর্তা-কর্মচারীরা।

উপজেলা কৃষি অফিস সুত্রে জানা গেছে, এ বছর উপজেলার ৫টি ইউনিয়নের ৩ হাজার কৃষকের মাঝে উচ্চ ফলনশীল জাতের ৫কেজি করে মোট ১৫ হাজার কেজি আউস ধানের বীজ, ১০ কেজি করে এমপি ও ১০কেজি করে ডিএপি মোট ৬০ হাজার কেজি সার বিতরণ করা হয়েছে।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. ইব্রাহিম বলেন, কৃষকদের আধুনিক প্রযুক্তি ব্যবহার ও সঠিকভাবে সার প্রয়োগে উদ্বুদ্ধ করতে কৃষি বিভাগ নিয়মিত পরামর্শ ও প্রশিক্ষণ প্রদান করছে। আউস ধান উৎপাদনের খরচ বেশি হওয়ায় কৃষকরা আউস ধান চাষ করতে চায় না তাই আউস চাষ বাড়াতে প্রনোদনার বীজ ও সার বিতরণ করা হয়েছে।

বিতরণ কার্যক্রমে অংশগ্রহণকারী কৃষকরা সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, বিনামূল্যে বীজ ও সার পাওয়ায় তাদের উৎপাদন খরচ কমবে এবং চাষাবাদে আগ্রহ আরও বাড়বে।

উল্লেখ্য, দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে এবং কৃষকদের আর্থিকভাবে সহায়তা দিতে সরকার প্রতি বছর বিভিন্ন মৌসুমে এ ধরনের প্রণোদনা কর্মসূচি বাস্তবায়ন করে আসছে।

নিউজটি শেয়ার করুন:

আপনার মতামত কমেন্টস করুন

https://www.facebook.com

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ সমূহ