বাঘারপাড়ায় গাঁজাসহ আটক ৩

পরিমল বিশ্বাস, বাঘারপাড়া (যশোর)
  • আপডেট সময় : Monday, February 17, 2020
  • 773 বার দেখা হয়েছে

যশোরের বাঘারপাড়ার খাজুরায় গাঁজাসহ ৩ জনকে আটক করেছে পুলিশ। রোববার (১৬ফেব্রুয়ারি) ষসকালে তাদেরকে আটক করা হয়। আটকৃতরা হলেন বাঘারপাড়ার রায়পুর ইউনিয়নের খর্দ্দবনগ্রামের মৃত মাজেদ শিকদারের ছেলে আজাদ হোসেন এবং অপর দু’জন বন্দবিলা ইউনিয়নের সেকেন্দারপুর গ্রামের মৃত মতলেব মোল্যার ছেলে শহিদুল মোল্যা ও মৃত জ্ঞানেন্দ্রনাথ তরফদারের ছেলে শংকর কুমার তরফদার। এ ব্যাপারে বাঘারপাড়া থানায় মাদক আইনে মামলা হয়েছে।

খাজুরা পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই জুম্মান খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে তিনি এবং সহকারী ইনচার্জ এএসআই হযরত আলী যশোর-মাগুরা মহাসড়কের খাজুরা ফিলিং ষ্টেশনের সামনে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। এ সময় তাদের দেহ তল্লাশি করে ২৫০ গ্রাম গাজা উদ্ধার করা হয়।

বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জসিম উদ্দীন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, আটককৃত ৩ জনের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে। মামলা নং-০৬। রোববার তাদেরকে জেলহাজতে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন:

আপনার মতামত কমেন্টস করুন

https://www.facebook.com

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ সমূহ