যশোরে শহীদ রূপম’র ২৫তম মৃত্যুবার্ষিকী পালিত

পরিমলবিশ্বা, বাঘারপাড়া(যশোর)
  • আপডেট সময় : Thursday, February 13, 2020
  • 686 বার দেখা হয়েছে


রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা দেবাশীষ ভট্টাচার্য রুপমের ২৫ তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বেলা ১১ টায় র‌্যালি বের করে এম এম কলেজ শাখা বাংলাদেশ ছাত্র মৈত্রী। র‌্যালিটি দলীয় টেন্ট থেকে শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে কলেজ শহীদ মিনারে এসে মিলিত হয়। সেখানে শহীদ দেবাশীষ ভট্টাচার্য রুপমের মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে তারা। পরে ১মিনিট নিরবতা পালন করে সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

কলেজ শাখা ছাত্রমৈত্রীর সভাপতি অরূপ মিত্রের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্কুল বিষয়ক সম্পাদক রাশেদ খান। সুব্রত বিশ্বাসের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সভাপতি শ্যামল শর্মা। নাটোর জেলা সাবেক সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম। জেলা সমাজকল্যাণ সম্পাদক সাখাওয়াত খান। দপ্তর সম্পাদক শাহিন হোসেন। কলেজ শাখা নেতা প্রিন্স সরকার, সুমন, প্ললব রায়, রূপা বিশ্বাস প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন,শহীদ দেবাশীষ ভট্টাচার্য রূপম রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রমৈত্রীর নেতা ছিলেন। ১৯৯৩ সালের ১৩ই ফেব্রুয়ারি মৌলবাদী সন্ত্রাসী ইসলামি ছাত্র শিবির দ্বারা চলন্ত বাসের মধ্যে নির্মমভাবে নিহত হন তিনি। তারপর থেকে শিক্ষারক্ষা-সন্ত্রাস-সাম্প্রদায়িকতা বিরোধী গণতান্ত্রিক আন্দোলনে শহীদ দেবাশীষ ভট্টাচার্য রূপম প্রেরণার উৎস।

উল্লেখ্য, রূপম বাংলাদেশ ছাত্রমৈত্রী রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার একজন উদীয়মান ছাত্র নেতা ছিলেন। ১৯৯৫ সালের ১১ফেব্রুয়ারী রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের সঙ্গে জামাত শিবিরের সংঘর্ষ সৃষ্টি হয়। পরে ১৩ফেব্রুয়ারী সন্ধ্যা ৭টায় রূপম তার তিন বন্ধুকে নিয়ে রাজশাহী থেকে পাবনার উদ্দেশ্যে যাত্রা করে। তারা বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিনোদপুর এলাকায় পৌঁছালে প্রায় ১৫ জন সশস্ত্র শিবির ক্যাডার বাস টিকে থামিয়ে দেয়। পরে ভেতরে ঢুকে অর্ধ শতাধিক যাত্রীর উপস্থিতিতে চাকু ও চাইনিজ কুড়াল দিয়ে রূপমকে আঘাত করে। রূপমের বন্ধুরা বাঁধা দিতে এগিয়ে আসলে তারাও শিবিরের পৈশাচিকতার শিকার হয়। এভাবে সন্ত্রাসীরা দশ মিনিটে তাদের অপারেশন শেষ করে কোচ থেকে নেমে যায়। তবে কোচটিকে কোথাও না থামিয়ে নাটোর পর্যন্ত চালিয়ে যেতে ড্রাইভারকে হুকুম দেয় তারা। নাটোরে বাসটি পৌঁছালে কয়েকজন যাত্রী রূপম ও তার অপর তিন বন্ধুদের স্থানীয় হাসপাতালে নিয়ে যান। প্রচুর রক্তক্ষরনে কারণে রূপমের সেখানে মৃত্যু ঘটে।

নিউজটি শেয়ার করুন:

আপনার মতামত কমেন্টস করুন

https://www.facebook.com

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ সমূহ