শিরোনাম :
বরিশাল নগরীতে ব্যবসায়ীকে কুপিয়ে জখম কোনাপাড়ায় উঠান বৈঠক : বিষমুক্ত সবজি চাষে উদ্বুদ্ধকরণ মেথি শাক চাষে পুষ্টি ও বাড়তি আয় ভবন আছে, হোস্টেল আছে-নেই শুধু ম্যাটসের শিক্ষা কার্যক্রম মনপুরায় বিদ্যুৎ সরবরাহ নিয়ে কর্মকর্তা ও গ্রাহকদের মধ্যে হামলা, আহত ৫ : থানায় মামলা কৃষিপণ্য পরিবহনে চাই নিরাপদ সড়ক জ্বালানির দাম বৃদ্ধির কারণে নিত্যপণ্যের বাজারে প্রভাব  ভোলা জেনারেল হাসপাতাল : ২৫০ শয্যার হাসপাতালে জনবল ১০০ শয্যার বিসিসির ১১ নং ওয়ার্ডে কাউন্সিলর পদে জনমত জরিপ : রানা পাল এগিয়ে ক্লু লেস ও চাঞ্চল্যকর মামলার রহস্য উদঘাটন : পুরস্কৃত হলেন ঝালকাঠির ওসি (তদন্ত) মেহেদী হাসান, মাদক উদ্ধার ওয়ারেন্ট তামিল করায় পুরস্কৃত হয়েছেন এএসআই বাপ্পি দে

সবুজ অভিযানে বাংলাদেশ পেশাজীবী ফেডারেশন

মোকসেদুল ইসলাম নয়ন
  • আপডেট সময় : Saturday, November 1, 2025
  • 1028 বার দেখা হয়েছে
নগর সংবাদদাতা,ঢাকা ::
নগর কৃষি সম্প্রসারণ ও নাগরিকদের চাষাবাদে উৎসাহিত করতে বাংলাদেশ পেশাজীবী ফেডারেশন (বিপিএফ)-এর সভাপতি আলহাজ্ব ড. সরকার মো. আবুল কালাম আজাদ আজ শনিবার(১ নভেম্বর) দুপুরে ডিপিডিসি কর্মকর্তা-কর্মচারী সংগঠনের নেতা করিম খান-এর হাতে উন্নত
জাতের সবজি বীজ তুলে দেন। এ উদ্যোগের মাধ্যমে নগরবাসীর মধ্যে ছাদ কৃষি ও পারিবারিক পুষ্টি বাগান গড়ে তোলার আগ্রহ আরো বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে। শহরের সীমিত জায়গায় টেকসই সবজি উৎপাদনের এ কার্যক্রম পরিবেশ সংরক্ষণ ও খাদ্যনিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বিপিএফ গত দু’ মাস ধরে ‘সবুজ অভিযান’ কর্মসূচির আওতায় কৃষক-কৃষাণী, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী এবং রাজধানীর ছাদবাগানপ্রেমীদের মাঝে বিনামূল্যে উন্নত জাতের সবজি বীজ বিতরণ করছে।
সবুজ অভিযানে-শহর থেকে গ্রাম, ছাদ থেকে উঠান-টেকসই কৃষির এই উদ্যোগে এগিয়ে চলেছে বিপিএফ।
নিউজটি শেয়ার করুন:

আপনার মতামত কমেন্টস করুন

https://www.facebook.com

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ সমূহ