যশোরের বেনাপোল দূর্গাপুর মেহগনি বাগান থেকে ২৭৭ বোতল ফেন্সিডিল ও ভারতীয় মালামালসহ মোঃ শফিকুল(২৮) নামে একজন পাচারকারীকে আটক করে বেনাপোল পোর্ট থানা পুলিশ। আটক শফিকুল যশোরের কৃষ্ণমাটি পুলের হাট এলাকার হাবিবুর রহমানের ছেলে।
বুধবার(২২শে জানুয়ারি) সকালে বেনাপোল পোর্ট থানা পুলিশের এসআই নাজমুল ও এএসআই সৈয়দ শাহীন ফরহাদ গোপন সংবাদের ভিত্তিতে দূর্গাপুর মেহগনি বাগানে অভিযান চালিয়ে ২৭৭ বোতল ভারতীয় ফেন্সিডিল,শাড়ী ও বিভিন্ন মালামাল সহ একজনকে আটক করে।
বেনাপোল পোর্ট থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মামুন খান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপাল পোর্ট থানা দূর্গাপুর এলাকা থেকে ভারতীয় ফেন্সিডিল,শাড়ী,সুটিং শাড়ী ও বিভিন্ন মালামাল সহ শফিকুল নামে একজনকে আটক করি

আপনার মতামত কমেন্টস করুন