যশোরে ৭ কোটি টাকা মূল্যের স্বর্ন উদ্ধার:আটক ৩

ইকরামুল ইসলাম, বেনাপোল প্রতিনিধি
  • আপডেট সময় : Monday, January 20, 2020
  • 802 বার দেখা হয়েছে

যশোর-বেনাপোল সড়কের নতুনহাট এলাকায় একটি প্রাইভেট কার তল্লাশী করে ১১ কেজি ওজনের ৯৪ পিচ স্বর্ণের বারসহ ৩ জনকে আটক করেছে বিজিবি।

গোপন সংবাদের ভিত্তিতে গত রাত আড়াইটার সময় (রবিবার দিবাগত রাত) যশোর-বেনাপোল মহাসড়কের নতুনহাট এলাকায় একটি প্রাইভেট কার তল্লাশী করে এসব স্বর্ণের বারসহ ৩ জনকে আটক করা হয়।

আটক তিনজন হলেন, শার্শা উপজেলার দুর্গাপুর গ্রামের আব্দুল জব্বারের ছেলে জাহিদুল ইসলাম, একই উপজেলার আমলাই গ্রামের আনারুল ইসলামের ছেলে ইয়াকুব আলী ও কুমিল্লা জেলার দাউদকান্দির নলচক গ্রামের মনির হোসেনের ছেলে দেলোয়ার হোসেন। উদ্ধার হওয়া সোনার মূল্য ৬ কোটি ৬০ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি।

যশোর- ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সেলিম রেজা জানান, বিজিবি’র সুবেদার মিজানুর রহমানের নেতৃত্বে একটি টহল দল গত রাত আড়াইটার দিকে যশোর-বেনাপোল মহাসড়কের নতুনহাট এলাকায় বেনাপোল সীমান্তমুখী একটি প্রাইভেট কার (ঢাকা মেট্রো গ-৪৩-৪২২৯) তল্লাশী চালায়। এসময় তারা প্রাইভেট কারটি থেকে ৯৪ পিস সোনার বার উদ্ধার করে। যার ওজন ১০ কেজি ৯৩৫ গ্রাম। উদ্ধার হওয়া সোনার মূল্য ৬ কোটি ৬০ লাখ টাকা বলে জানান বিজিবি। এ ঘটনায় আটক ৩ জনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে তিনি জানান।

নিউজটি শেয়ার করুন:

আপনার মতামত কমেন্টস করুন

https://www.facebook.com

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ সমূহ