শিরোনাম :
বরিশাল নগরীতে ব্যবসায়ীকে কুপিয়ে জখম কোনাপাড়ায় উঠান বৈঠক : বিষমুক্ত সবজি চাষে উদ্বুদ্ধকরণ মেথি শাক চাষে পুষ্টি ও বাড়তি আয় ভবন আছে, হোস্টেল আছে-নেই শুধু ম্যাটসের শিক্ষা কার্যক্রম মনপুরায় বিদ্যুৎ সরবরাহ নিয়ে কর্মকর্তা ও গ্রাহকদের মধ্যে হামলা, আহত ৫ : থানায় মামলা কৃষিপণ্য পরিবহনে চাই নিরাপদ সড়ক জ্বালানির দাম বৃদ্ধির কারণে নিত্যপণ্যের বাজারে প্রভাব  ভোলা জেনারেল হাসপাতাল : ২৫০ শয্যার হাসপাতালে জনবল ১০০ শয্যার বিসিসির ১১ নং ওয়ার্ডে কাউন্সিলর পদে জনমত জরিপ : রানা পাল এগিয়ে ক্লু লেস ও চাঞ্চল্যকর মামলার রহস্য উদঘাটন : পুরস্কৃত হলেন ঝালকাঠির ওসি (তদন্ত) মেহেদী হাসান, মাদক উদ্ধার ওয়ারেন্ট তামিল করায় পুরস্কৃত হয়েছেন এএসআই বাপ্পি দে

বরিশালে ঐতিহ্যবাহী বার্থী তাঁরা মন্দিরের স্বর্নালঙ্কার চুরি

রিপোর্টারের নাম :
  • আপডেট সময় : Saturday, November 9, 2019
  • 819 বার দেখা হয়েছে

অনুসন্ধান ডেস্কঃ  বরিশালের গৌরনদী উপজেলার চারশ’ বছরের পুরণো বার্থী তাঁরা মায়ের মন্দিরে কালী প্রতিমার সাত ভরি স্বর্ণালংকার চুরির ঘটনায় শুক্রবার রাতে থানায় মামলা দায়ের করা হয়েছে। মন্দিরের সিসি ক্যামেরার ফুটেজ দেখে চোরকে সনাক্ত করতে কাজ করছে পুলিশ।
মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক প্রনব রঞ্জন দত্ত জানান, ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে ভারি বর্ষণের সময় শুক্রবার বিকেল পৌনে পাঁচটার দিকে মন্দিরের পুরোহিত অনিল চক্রবর্তী ওয়াশরুমে যান। মন্দিরের সিসি ক্যামেরার ভিডিও ফুটেজের সূত্রধরে তিনি আরও জানান, ওই সুযোগে অজ্ঞাতনামা এক যুবক কালী প্রতিমার গলায় থাকা হার ও কানের দুইটি দুলসহ সাতভরি ওজনের স্বর্ণালংকার খুলে চুরি করে নিয়ে যায়। যার আনুমানিক মূল্য চার লাখ ১৮ হাজার টাকা। এ ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিকে (চোর) আসামি করে শুক্রবার দিবাগত রাতে তিনি বাদি হয়ে গৌরনদী মডেল থানায় একটি চুরির মামলা দায়ের করেছেন।
গৌরনদী মডেল থানার ওসি গোলাম ছরোয়ার জানান, খবর পেয়ে থানা পুলিশ সন্ধ্যায় ঘটনাস্থল পরিদর্শন করে সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ সংগ্রহ করেছেন। ভিডিও ফুটেজের অজ্ঞাতনামা যুবককে এখনও শনাক্ত করা যায়নি। বিষয়টি গুরুত্বসহকারে খতিয়ে দেখা হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

নিউজটি শেয়ার করুন:

আপনার মতামত কমেন্টস করুন

https://www.facebook.com

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ সমূহ