হরিণাকুন্ডুতে ওসির অসাদাচরনের প্রতিবাদে থানা পুলিশের সংবাদ বর্জনের ঘোষণা সাংবাদিকদের

হাবিবুর রহমান রুবেল,হরিণাকুন্ডু(ঝিনাইদহ)
  • আপডেট সময় : Saturday, February 8, 2020
  • 755 বার দেখা হয়েছে

ঝিনাইদহের হরিণাকুন্ডু থানা পুলিশের সকল ধরনের সংবাদ বর্জনের ঘোষনা দিয়েছে সাংবাদিক সমাজ। শনিবার সন্ধায় হরিনাকুন্ডু প্রেসক্লাবের মাসিক সভায় এ ঘোষনা দেওয়া হয়। সাংবাদিকদের সাথে থানার ওসির অসৌজন্যমূলক আচরণের প্রতিবাদ হিসাবে এ ঘোষনা দেন প্রেসক্লাব নেতৃবৃন্দ।

প্রেসক্লাব সভাপতি সাইফুজ্জামান তাজুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এইচ মাহবুব মিলুর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রেসক্লাব সহসভাপতি মাহবুব মুরশেদ শাহীন, প্রেসক্লাব উপদেষ্টা ও ইত্তেফাক প্রতিনিধি শাহানূর আলম, সাইফুর রহমান বাদল,জাফিরুল ইসলাম,ছমিরুল ইসলাম,মুস্তাক হোসেন,আনিচুর রহমান লিটন,মুস্তাফিজুর রহমান এলবি লিটন,অতিরিক্ত সাধারণ সম্পাদক রাশিদুল ইসলাম রাশেদ,যুগ্ন সম্পাদক বিপ্লব হোসেন,রাব্বুল হোসেন,সাংগঠনিক সম্পাদক জাভেদ ইমাম আক্তার,সাংবাদিক মামুনুর রশিদ টিটন, ইখতিয়ার উদ্দীন,আরিফুর রহমান জাফিরুল,হাবিবুর রহমান রুবেল,আব্বাস উদ্দীনসহসকল সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় সাংবাদিকদের সাথে ওসি আসাদুজ্জামান বিভিন্ন সময় অসৌন্যমূলক আচরন করায় হরিণাকুন্ডু থানা পুলিশের সকল সংবাদ বর্জনের সর্বসম্মত সিদ্ধান্ত গ্রহন করা হয়। উল্লেখ্য,গত ৩ জানুয়ারী এস এস সি ও সমমানের পরিক্ষা চলাকালিন সময়ে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের সাথে ওসি আসাদুজ্জামান অসৌজন্যমূলক আচরন করেন। এঘটনায় সাংবাদিক সমাজ ক্ষুব্ধ হয়ে থানা পুলিশের সংবাদ বর্জনের এ সিদ্ধান্ত গ্রহন করেন।


এ ব্যাপারে হরিণাকুন্ড থানা অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান জানান, আসলে ব্যাপারটি সঠিক নয় সেখানে প্রেসক্লাব সভাপতি ও সাধারন সম্পাদক উপস্থিত ছিল। আমি তাদের ব্যাপারে বাঁধা দেইনি। অতিরিক্ত দুজনকে কেন্দ্রের বাইরে থেকে সংবাদ সংগ্রহ করতে বলেছি।

নিউজটি শেয়ার করুন:

আপনার মতামত কমেন্টস করুন

https://www.facebook.com

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ সমূহ