সুন্দরবনে অস্ত্র তৈরির কারখানার সন্ধান : বিপুল পরিমান অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার

মোঃ গোলাম সরোয়ার মনজু :
  • আপডেট সময় : Thursday, June 18, 2020
  • 1115 বার দেখা হয়েছে

 

সুন্দরবন সংলগ্ন বলেশ্বর নদীর মাঝেরচর এলাকায় একটি অস্ত্র তৈরির আস্তানায় অভিযান চালিয়েছে পাথরঘাটা কোস্টগার্ড ষ্টেশন। এ অভিযানে পাঁচটি পাইপগানসহ বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি কোস্টগার্ড।
কোস্টগার্ড পাথরঘাটা স্টেশনের কমান্ডার মেহেদী হাসান বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুধবার(১৭ জুুুন) রাত সাড়ে ৭টার দিকে পূর্ব সুন্দরবন সংলগ্ন মাঝেরচরে অভিযান চালায় পাথরঘাটা কোস্টগার্ড। ঘণ্টাব্যাপী অভিযানে একটি অস্ত্র তৈরির আস্তানা থেকে পাঁচটি পাইপগানসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করে কোষ্টগার্ড।
এসময় তিনি আরও বলেন, সুন্দরবনের জলদস্যু বাহিনী আবারও এক হওয়ার চেষ্টা করছে। এ জন্য তারা অস্ত্র তৈরিতে পারদর্শী একটি চক্রের মাধ্যমে অর্ডার দিয়ে অস্ত্র বানাচ্ছে। অস্ত্র তৈরির সেই চক্রটি এই মাঝেরচরে বসেই অস্ত্র বানাচ্ছিল। যা গোয়েন্দা তৎপরতার কারণে আমরা জানতে পারি।
অভিযান শেষে মাঝেরচরের অস্ত্র তৈরির আস্তানাটি গুঁড়িয়ে দেয়া হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের করবে বলে জানিয়েছে কোস্টগার্ড।

নিউজটি শেয়ার করুন:

আপনার মতামত কমেন্টস করুন

https://www.facebook.com

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ সমূহ