শার্শায় ভ্রাম্যমান আদালতের অভিযানে ১ লক্ষ ৬০ হাজার টাকা জরিমানা আদায়

ইকরামুল ইসলাম
  • আপডেট সময় : Tuesday, March 24, 2020
  • 765 বার দেখা হয়েছে

বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শায় ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে ১ লক্ষ ৬০ হাজার টাকা জরিমানা আদায় করেছে।

মঙ্গলবার (২৪ মার্চ) বিকেলে উপজেলার বাগআঁচড়া বাজারে বিভন্ন আড়ৎ ও মুদি দোকানে এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচলনা করেন উপজেলা সহকারী কমিশনার(ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খোরসেদ আলম চৌধুরি।

ভ্রাম্যমান আদালত পরিচালনাকারী ম্যাজিস্ট্রেট জানান,বিভিন্ন মাধ্যমে জানতে পারি, করোনা ভাইরাসে মানুষ যখন অতঙ্কিত, এটা কে পুঁজি করে বিভিন্ন অসাধু ব্যবসায়ী নিত্যপণ্য দ্রব্য বেশী মুল্যে বিক্রি করছে। এমন খবরে বাগআঁচড়া বাজারে অভিযান পরিচলনা করে দেখা যায়, দ্রব্য মুল্যের মুল্য তালিকা নেই, চাউল রাখার জন্য চটের বস্তার ব্যবহার না করে প্লাস্টিকের বস্তার ব্যবহার করছে এবং প্রতি বস্তা চাউলে দুই থেকে তিনশত টাকা বেশী দরে বিক্রি করছে। এ সকল অভিযোগে, বাগআঁচড়া বাজারের ছিদ্দিক স্টোর কে ২ হাজার, মেসার্স সালাম স্টোরকে ৫ হাজার, আলামীন স্টোরকে ২ হাজার, বৈশাখী কে ২০ হাজার, বাবুল স্টোরকে ২৫ হাজার,খলিল স্টোরকে ৫ হাজার, মাওলা ভান্ডারকে ১০ হাজার, বিসমিল্লা কে ২০ হাজার, ইসরাফিল স্টোরকে ৫ শত, হারুন অর রশিদকে ৫ শত, ইউনুচ স্টোরকে ২০ হাজার এবং রবিউল স্টোরকে ৫০ হাজার টাকাসহ মোট বার জন ব্যসায়ীকে ১ লক্ষ ৬০ হাজার টাকা জরিমান করা হয় এবং আগামী এক সপ্তাহের মধ্যে মুল্য তালিকাসহ সকল অনিয়ম ঠিক করে নিতে নির্দেশ দেয়া হয়।

সকল অনিয়মের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

নিউজটি শেয়ার করুন:

আপনার মতামত কমেন্টস করুন

https://www.facebook.com

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ সমূহ