শার্শায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান ও জরিমানা আদায়

ইকরামুল ইসলাম
  • আপডেট সময় : Thursday, April 9, 2020
  • 652 বার দেখা হয়েছে

বেনাপোল প্রতিনিধি:  যশোরের শার্শায় গোড়পাড়া সহ বিভিন্ন বাজারে অভিযান চালিয়ে ৩ হাজার ৫ শত টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে শার্শা বাজার সহ বিভিন্ন বাজারে চায়ের দোকান ও মুদি দোকানে এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার(ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খোরশেদ আলম চৌধুরী।
ম্যাজিস্ট্রেট খোরশেদ আলম চৌধুরী জানান, বিভিন্ন মারফত জানতে পারি করোনা ভাইরাসে মানুষ যখন আতঙ্কিত, এটা কে পুঁজি করে বিভিন্ন অসাধু ব্যবসায়ী নিত্যপণ্য দ্রব্য বেশী মুল্যে বিক্রি করছে।
সকালে পুলিশ ফোর্সসহ নিজামপুর বাজার, গোড়পাড়া বাজার, লক্ষণপুর বাজার, শিকারপুর, বাহাদুর, সাকারিপোতা, বোয়ালিয়া বাজার, পোড়াবাড়ি নারায়নপুর বাজার এবং বেনাপোল পৌরসভার বিভিন্ন বাজার অভিযান পরিচালনা করা হয়। এমন খবরে শার্শার নিজামপুর সহ বিভিন্ন বাজারে অভিযান পরিচালনা করে দেখা যায়, দ্রব্য মুল্যের মুল্য তালিকা নেই ।
এসময় বিভিন্ন বাজারে এবং স্থানে আইন অমান্য করে খাবারের দোকান, চায়ের দোকান, যাত্রী পরিবহনে সামাজিক দূরত্ব বজায় না রাখা, ওয়েল্ডিং এর ওয়ার্কসপ খোলা রেখে জনসমাগম করার অপরাধে ০৫ জন ব্যক্তি/দোকানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। নিজামপুর বাজারে হাফিজুর রহমানকে ৫ শ’ টাকা, গোড়পাড়া বাজারের মফিজুর রহমানকে ৫ শ’ টাকা, শিকারপুর বাজারের মোশাররফ হোসেনকে ৫ শ’ টাকা, বাহাদুরপুর বাজারে মফিজুর রহমানকে ১হাজার টাকা এবং বেনাপোলের মাসুদ রানাকে ১হাজার টাকাসহ সর্বমোট ৩ হাজার ৫ শ’ টাকা জরিমানা আদায় করা হয়। এসময় পথচারী ও সাধারণ মানুষকে করোনা ভাইরাস বিস্তার প্রতিরোধে অযথা ঘুরাফেরা না করে বাসায় অবস্থান করার জন্য বলা হয় এবং মাস্ক ব্যবহার ও সামাজিক দূরত্ব বজায় রাখার বিষয়ে সচেতন করা হয়।
একই দিন বিকেল সাড়ে ৩ টায় ভারত থেকে আগত ১৪জন বাংলাদেশীর প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন (গাজীর দরগাঁ, ঝিকরগাছা) এবং সার্বিক ব্যবস্থাপনা ও খাবার ব্যবস্থা নিশ্চিত করা হয়। “নিজ বাসায় অবস্থান করি, করোনা বিস্তার প্রতিরোধ করি। নিজে সরকারি আদেশ মান্য করি, অন্যকে মানতে পরামর্শ দেই”।
সামাজিক দূরত্ব এবং নিজ বাসায় অবস্থান নিশ্চিতকরণ বিষয়ে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন:

আপনার মতামত কমেন্টস করুন

https://www.facebook.com

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ সমূহ