যশোরের শার্শায় বেতনা নদী থেকে অবৈধ দখলকারী উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার(২৫ ফেব্রুয়ারি) সকালে এ উচ্ছেদ অভিযান চালান সহকারী কমিশনার (ভূমি) খোরশেদ আলম চৌধুরী।
শার্শার নিজামপুর ইউনিয়নের বাসাবাড়ি ও ঘোড়পাড়া বাজারে অবৈধভাবে দখলকারী বেতনা নদীর উপর নির্মিতি ৪০টি স্থাপনার ওপর উচ্ছেদ অভিযান চলে খোরশেদ আলম চৌধুরীর নের্তৃত্বে। বেতনা নদী অত্র এলাকার সেচ কাজ ও মৎস প্রজননের জন্য খুবই গুরুত্বপূর্ণ।
সহকারী কমিশনার জানান, গত ডিসেম্বরে বেতনা নদীর অবৈধভাব দখলকারীদেরকে তাদের স্থাপনা সরিয়ে নেওয়ার নির্দেশ দেয়া হয়েছিল। স্থানীয় নেতৃবৃন্দ ও দখলকারীদের সম্মতিক্রমে ১মাসের সময় বেঁধে দেয়া হয়েছিল। কিন্তু ২মাস অতিবাহিত হলেও অবৈধ স্থাপনা সরিয়ে নেয়া হয় নি। কৃষি ও মৎস প্রজনন এবং পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য এসব নদীর নাব্যতা ও পানি প্রবাহ রক্ষায় উচ্ছেদ অভিযান পরিচালনা করার জন্য প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে। জেলা প্রশাসনের নির্দেশনা অনুযায়ী বেতনা নদীর অবৈধ দখলকারীদের ৪০টি অবৈধ স্থাপনা ভেঙ্গে দেয়া হয়। অবৈধ দখলকারীদের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।
অভিযানকালে উপস্থিত ছিলেন যশোর পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী সাইদুর রহমান ও আইন শৃঙ্খলা বাহিনী এবং সাংবাদিক ও স্থানীয় জনগণ।
আপনার মতামত কমেন্টস করুন