শার্শায় ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

ইকরামুল ইসলা, বেনাপোল প্রতিনিধি
  • আপডেট সময় : Tuesday, February 25, 2020
  • 722 বার দেখা হয়েছে

যশোরের শার্শা থেকে ৩৩ বোতল ফেনসিডিল ও একটি বাইসাইকেল সহ ইয়াসিন আরাফাত (২১) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারী) সকালে শার্শা থানার সেতাই গ্রাম থেকে এ ফেনসিডিলের চালান সহ তাকে আটক করে শার্শা থানার বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ। আটক ইয়াসিন বেনাপোল পোর্ট থানার বালুন্ডা গ্রামের ইয়ামিন গাজীর ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই আকবর হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে সেতাই গ্রাম থেকে তাকে আটক করে। এসময় তার গায়ে পরা বিশেষ কায়দায় বানানো একাধিক পকেট যুক্ত জামার পকেট থেকে ৩৩ বোতল ফেনসিডিল ও একটি বাইসাইকেল উদ্ধার করা হয়।

বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ শুকদেব রায় জানান, এ বিষয়ে মামলা প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করুন:

আপনার মতামত কমেন্টস করুন

https://www.facebook.com

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ সমূহ