শার্শায় কর্মহীন হতদরিদ্রদের মাঝে যুবলীগ নেতার সবজি বিতরণ

ইকরামুল ইসলাম
  • আপডেট সময় : Sunday, April 19, 2020
  • 656 বার দেখা হয়েছে

বেনাপোল প্রতিনিধি:   মহামারী করোনা ভাইরাসের সংক্রমণের কারণে কর্মহীন হতদরিদ্র মানুষের মাঝে সামাজিক দূরত্ব বজায় রেখে সবজি বিতরণ করেছেন নিজামপুর ইউনিয়নের যুবলীগের সভাপতি মোঃ আলাউদ্দিন খাঁন ।
রবিবার(১৯ এপ্রিল) বেলা আড়াইটায় গোড়পাড়া মাধ্যমিক বিদ্যালয় চত্বরে আলাউদ্দিন খাঁন নিজস্ব অর্থায়নে ২৭০ টি পরিবারের মাঝে লাউ , আলু , পটল, উচ্ছে, মিষ্টি কুমড়া, পিয়াজ ও কাঁচা মরিচ  বিতরন করেন।
 এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মিজানুর রহমান, ২নং ওয়ার্ড আওয়ামীলীগ গ্রাম কমিটির সভাপতি সফিউদ্দিন, ২নং ওয়ার্ড  যুবলীগ সভাপতি আব্দুর রহমান, ২নং ওয়ার্ড  যুবলীগ নেতা আলমগীর হোসেন পিন্টু, চাকুরীজীবী রেজওয়ান মাহমুদ প্রমুখ ।

নিউজটি শেয়ার করুন:

আপনার মতামত কমেন্টস করুন

https://www.facebook.com

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ সমূহ