নগর প্রতিবদক ::
রবি মৌসুমে চাষাবাদে উৎসাহ ও কৃষির উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ পেশাজীবী ফেডারেশন (বিপিএফ)-এর পক্ষ থেকে কৃষকদের মাঝে উন্নত জাতের সবজি বীজ বিতরণ করা হয়।
সংগঠনের সভাপতি বিশিষ্ট লেখক আলহাজ্ব ড. সরকার মো. আবুল কালাম আজাদ এসব বীজ কৃষকদের হাতে তুলে দেন।
এ সময় তিনি বলেন, “দেশের খাদ্য নিরাপত্তা ও পুষ্টি নিশ্চিত করতে আধুনিক কৃষি প্রযুক্তি ও মানসম্মত বীজের ব্যবহার অপরিহার্য। কৃষকরা যদি রবি মৌসুমে উন্নত জাতের ফসল উৎপাদনে মনোযোগী হন, তবে দেশের কৃষিভিত্তিক অর্থনীতি আরও সমৃদ্ধ হবে।”
অনুষ্ঠানে স্থানীয় কৃষকেরা বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের এ উদ্যোগের প্রশংসা করেন এবং সংগঠনের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান।
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশন দীর্ঘদিন ধরে কৃষি, শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক উন্নয়নমূলক কার্যক্রমে কাজ করে আসছে-যার ধারাবাহিকতায় এ বীজ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
আপনার মতামত কমেন্টস করুন