যশোরে মোটর সাইকেল দুর্ঘটনায় নিহত ২

পরিমল বিশ্বাস
  • আপডেট সময় : Tuesday, March 17, 2020
  • 787 বার দেখা হয়েছে

বাঘারপাড়া(যশোর) প্রতিনিধি: যশোরের খাজুরায় মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় মটরসাইকেলের চালক ও এক আরোহী নিহত হয়েছেন। নিহতরা হলেন মটর সাইকেলের চালক সদরের ইছালী মথুরাপুর গ্রামের ফুল মিয়ার ছেলে সুমন (২২) ও আরোহী একই গ্রামের কুরবান আলীর ছেলে যশোর সরকারি সিটি কলেজের সমাজ বিজ্ঞান বিভাগের ২য় বর্ষের ছাত্র সবুজ হোসেন (১৯)। ১৬ মার্চ (সোমবার) রাত সাড়ে ৮টার দিকে কলেজ-রাজাপুর সড়কের রাজাপুর ডাঙ্গাবয়রা মাঠে এ দূর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, রাত সাড়ে ৮টার দিকে খাজুরা সরকারি শহীদ সিরাজুদ্দীন হোসেন কলেজের পেছনে আজিজুল ষ্টোর থেকে দুই বন্ধু চা খেয়ে বাড়ির উদ্দেশ্যে বের হয়। পাঁচ মিনিট পরে খবর আসে রাজাপুর মাঠের ডাঙ্গাবয়রা নামকস্থানে সড়কের বাকে নিয়ন্ত্রন হারিয়ে মোটর সাইকেলটি (যশোর-ল-১১-৩৪৭৭) সজোরে একটি খেজুর গাছের সাথে ধাক্কা লাগে। এ সময় তারা দু’জন ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে ইছালী ফাঁড়ির পুলিশ এসে লাশ তাদের হেফাজতে নিয়ে যায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহত দু’জনের লাশ ফাঁড়িতে ছিল।

এ ব্যাপারে জানতে একাধিকবার ফাঁড়ির ইনচার্জের দাপ্তরিত নম্বরে ফোন করলেও নম্বরটি বন্ধ পাওয়া যায়।

নিউজটি শেয়ার করুন:

আপনার মতামত কমেন্টস করুন

https://www.facebook.com

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ সমূহ