মোল্লহাট(বাগেরহাট) সংবাদদাতা : স্বেচ্ছাসেবী সংগঠন ‘কাউন্সিল অব ভোক্তা অধিকার বাংলাদেশ (সিআরবি)’ মোল্লাহাট উপজেলা শাখা কমিটির উদ্যোগে গাংনী হাট ও বাজারে দ্রব্যমূল্য তদারকি করা হয়। এসময় উপস্থিত ছিলেন ৩নং গাংনী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শেখ শহিদুল ইসলাম সহিদ, যুবলীগনেতা মোঃ ফারুক শেখ ও গাংনী বাজার কমিটির সভাপতি এস,এম,পারভেজ। এসব বাজারে মোটামুটি স্বাভাবিক মূল্যেই পন্য বিক্রি হচ্ছিল বলে লক্ষ্য করা যায়। তবে চাল, ডাল, সয়াবিন, আলু, পেয়াজ,গরুর মাংস,আটা, চিনি, লবনে একটু বাড়তি দাম দেখা গেছে। এর কারন হিসেবে বিক্রেতাগন পন্য যোগান স্বল্পতা ও পরিবহন খরচ বেশির কথা উল্লেখ করেন। হাট ও বাজারে সামাজিক দুরত্ব বজায় রেখে কেনাবেচা করা ও স্থায়ী প্রতিটি দোকানে দ্রব্যমূল্যের তালিকা টানিয়ে রাখতে পরামর্শ দেয়া হয়েছে। এলাকায় করোনা মোকাবেলার জন্য কর্মহীন মানুষের মাঝে সরকারি ও বেসরকারি ত্রান বিতরন চলছে। এছাড়া স্থানীয় সাংসদ শেখ হেলাল উদ্দিন নিজস্ব তহবিল হতে সাহায্য করছেন বলেও জানান স্থানীয়রা। মানবতার সোপান নামে স্থানীয় একটি সংগঠন ত্রান বিতরন করছে। এছাড়াও সিআরবি অসহায় মানুষের মাঝে ত্রান বিতরন করছে। তবে অসহায় মানুষের মাঝে ত্রান প্রয়োজনের তুলনায় অপ্রতুল রয়েছে। সরকারি বেসরকারি কোন সংগঠনের ত্রান বিতরনে এখন পর্যন্ত কোন রকম অনিয়ম লক্ষ্য করা যায়নি। তবে বর্তমান সময়ে মৎস্য আড়ৎ গুলো বন্ধ থাকার কারনে মোল্লাহাট উপজেলার সকল মৎস্য চাষিদের খুব বড় ধরনে ক্ষতির সম্ভাবনা দেখা দিয়েছে। তাদের অভিযোগ তাপমাত্রা বৃদ্ধি ও বৈরি আবহাওয়ার কারনে অধিকাংশ মাছ চাষির ঘেরের মাছ প্রুচুর পরিমাণে মারা যাচ্ছে। কিন্তু তারা তাদের মাছ বিক্রি করতে পারছে না। উপজেলাবাসীর প্রানের দাবী, প্রশাসন যেন মৎস্য চাষিদের দূর অবস্থা বিবেচনা করে এ ব্যাপারে দ্রুত মৎস্য আড়ৎ চালুর জন্য কর্যক্রম গ্রহন করে। মৎস্য আড়ৎ চালুহলে তারা যেন মৎস্য আড়তে সামাজিক দুরত্ব বজায় রেখে এবং পর্যাপ্ত মাস্ক ও গ্লোভস ন্যবহার করে কেনা বেচা করে সে বিষয়েও মৎস্য ব্যবসায়িদের পরামর্শ দেয়া হয়।
আপনার মতামত কমেন্টস করুন