মোল্লাহাটে সাংসদ শেখ হেলালের নির্দেশে ত্রাণসামগ্রী বিতরণ করছেন যুবলীগ নেতা ফারুক শেখ

জিয়ারুল ইসলাম
  • আপডেট সময় : Friday, April 17, 2020
  • 619 বার দেখা হয়েছে

মোল্লাহাট(বাগেরহাট) সংবাদদাতা:   করোনা ভাইরাস সংকটের কারনে বাগেরহাট ১ আসনের সংসদ সদস্য শেখ হেলালের নির্দেশনায় নিজস্ব অর্থয়ানে যুবলীগ নেতা ফারুক শেখ গাংনী ইউনিয়ন বাসীকে  সচেতনমূলক লিফলেট, সাবান এবং কর্মহীন মানুষের জন্য চাল, ডাল,  নগদ টাকা দেয়ার পাশা পাশি  পরিচালনা করছেন জনসচেতনা মূলক কার্যক্রম। তিনি হাট বাজার ও গ্রামে গঞ্জে  গিয়ে করোনা ভাইরাস সম্পর্কে সচেতন থাকতে সকলকে নিরাপদ দুরত্ব বজায় রাখার আহবান করছেন। পাশাপাশি বিনা প্রয়োজনে কেহ  বাড়ি থেকে যাতে বের না হয় সে বিষয়ে ও  কাজ করে যাচ্ছেন। এ বিষয়ে তিনি  ‘অনুসন্ধান টিভিকে’ জানান, বিশ্ব মানবতার মা, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আহবানে এবং জাতির জনকের ভ্রাতুষ্পুত্র, বাগেরহাট ১ আসনের সাংসদ শেখ হেলাল উদ্দিন এর নির্দেশক্রমে সকলকে  ঘরে থাকার আহব্বান করছি। পাশা পাশি  অসহায় মানুষদের জন্য আমার সাধ্য অনুযায়ী নিজস্ব অর্থে সাহায্য করে যাচ্ছি। তিনি আরো বলেন, জাতীর এই দুর্দিনে আমার আপনার সকলের উচিৎ মানবতার সেবায় নিজেকে  নিয়োজিত করা।

নিউজটি শেয়ার করুন:

আপনার মতামত কমেন্টস করুন

https://www.facebook.com

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ সমূহ