মোল্লাহাটে পল্লী বিদ্যুতের ভূতুড়ে বিল : শত শত গ্রাহক হয়রানির শিকার

মোল্লহাট(বাগেরহাট) প্রতিনিধি:
  • আপডেট সময় : Tuesday, June 30, 2020
  • 989 বার দেখা হয়েছে
মোঃ জিয়ারুল ইসলাম: বাগেরহাট পল্লী বিদ্যুৎ সমিতির মোল্লাহাট সাব জোনাল অফিস থেকে প্রতিমাসে তৈরি করা হচ্ছে ভুতুড়ে বিদ্যুৎ বিল। ভুক্তভোগীরা জানান, গ্রাহকরা মার্চ এবং এপ্রিল মাসের বিল পরিশোধ করলেও, বকেয়া দেখিয়ে মে মাসের বিলের সাথে তা আবার যোগ করা হয়েছে। জানুয়ারি বা ফেব্রুয়ারি মাসে যে বিল এসেছে এখন তার দ্বিগুন নেয়া হচ্ছে। মিটার রিডিং না দেখেই, অফিসে বসে খামখেয়ালিভাবে এ বিল তৈরি করা হচ্ছে। জুনের শুরু থেকে শত শত গ্রাহক এমন অভিযোগ নিয়ে মোল্লাহাট সাব জোনাল অফিসে ভিড় করছে। শুধু যাদের পুরনো বিল নতুন বিলের সাথে যুক্ত হয়েছে, তাদের নানা হয়রানি করে  বিল সংশোধন করা হচ্ছে। যেসব বিল মিটার রিডিং না দেখে করা হয়েছে সে বিষয়ে কোনো সুরাহা করছে না পল্লী বিদ্যুৎ। এতে হয়রানির শিকার গ্রাহকরা ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করছেন। এছাড়া কয়েকজন গ্রাহক জানান, তাদের বিগত বছরের পরিশোধিত বিল মে মাসে বকেয়া হিসেবে দেখানো হয়েছে। এবিষয়ে পল্লী বিদ্যুৎ সমিতির উর্ধতন কর্মকর্তাদের গাফিলতির কারনে গ্রাহকদের এ ধরনের বিপাকে পড়তে হচ্ছে। মোল্লাহাট উপজেলার বিভিন্ন গ্রামে খোঁজ নিয়ে এ বিষয়ের সত্যতা প্রমাণিত হয়েছে। বিশেষ করে গাংনী ইউনিয়নের অধিকাংশ গ্রাহকদের এভাবে ভূতুড়ে বিলের শিকার হতে হচ্ছে। গাংনী গ্রামের হেলাল শেখ নামে জনৈক ব্যক্তি  জানান, তার বিগত বছরের জুলাই থেকে সেপ্টেম্বর মাসের পরিশোধিত বিল এ বছর মে মাসে বকেয়া  দেখানো হয়েছে। অথচ জানুয়ারি মাসের বিলের কাগজে শুধু মাত্র নভেম্বর ও ডিসেম্বর মাসের বিল বকেয়া দেখানো হয়েছে। এবিষয়ে  পিসিএম জহিরুল ইসলাম এর কাছে গাংনী মাধ্যমিক বিদ্যালয়ে বিল জমাদানে সময় জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি নিয়ে অফিসে গিয়ে সমাধান করতে হবে। অফিস থেকে কাগজে যে বিল থাকবে আমি সেটি জমা নিবো। এ অবস্থায় গাংনী গ্রাম সহ মোল্লাহাট উপজেলার  অধিকাংশ  গ্রামের গ্রাহকদের দাবি, সরকার ও বিদ্যুৎ অফিসের উর্ধতন কর্মকর্তারা যেন বিষয়টি দ্রুত আমলে নিয়ে গ্রাহকদের  হয়রানির শিকার থেকে রক্ষা করে।
নিউজটি শেয়ার করুন:

আপনার মতামত কমেন্টস করুন

https://www.facebook.com

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ সমূহ