ডেস্ক রিপোর্টঃ ভোলায় খুচরা ও পাইকারি ক্রেতাদের কাছে বেশি দামে বিক্রির সময় এক ট্রাক লবণ জব্দ করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। মঙ্গলবার সন্ধ্যায় ভোলার শহরের মহাজনপট্টির খালপাড় এলাকায় থেকে লবণের ট্রাকটি জব্দ করেন ভোলা সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কাওছার হোসেন। এ সময় মো. হাসান নামের এক ব্যবসায়ীকে পাঁচ হাজার টাকা জরিমনা করা হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কাওছার হোসেন জানান, লবণের দাম বেড়ে যাবে এমন গুজব ছড়িয়ে পড়লে হঠাৎ করে শহরের খালপাড় পাইকারি বাজারে ক্রেতারা লবণ কেনার জন্য ভিড় জমায়। এই সুযোগে ব্যবসায়ীরা অতিরিক্ত দামে লবণ বিক্রি শুরু করে। খবর পেয়ে আমরা সেখানে অভিযান চালিয়ে এক ট্রাক লবণসহ মো. হাসান নামের এক ব্যবসায়ীকে আটক করি। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
আপনার মতামত কমেন্টস করুন